ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হচ্ছে, থাকছেন না মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১৬:৪৯আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৮:০৮

যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনেজুয়েলার ক্ষমতা হস্তান্তরের বিষয়ে রাজনৈতিক সংলাপ আগামীকাল শনিবার (১ আগস্ট) শুরু হতে যাচ্ছে। তবে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো এতে অংশ না নেওয়ায় তার সমর্থকদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।

অন্যদিকে, বামপন্থিরাও এই প্রক্রিয়া নিয়ে অবিশ্বাস প্রকাশ করেছে। চলতি মাসের শুরুতে ঘোষণা দেওয়া এই আলোচনায় শুধু ওয়াশিংটনের অনুমোদিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তাদের অভিযোগ। বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

আলোচনার আগে দেশটির দুই রাজনৈতিক পক্ষই বিক্ষোভ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, আলোচনায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ভোটার ব্যবস্থার উন্নয়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

গত মাসে ভয়াবহ ভূমিকম্পে ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষের প্রাণহানির আগেও ভেনেজুয়েলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়ে।

মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তখন থেকে যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারির মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করছেন।

রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলের একটি সবুজ এলাকায় মঙ্গলবার মাচাদোর সমর্থক প্রায় ৩০০ বিক্ষোভকারী জনগণের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

সাবেক আইনপ্রণেতা ৭৪ বছর বয়সী উইলিয়ামস দাভিলা বলেন, ‘জনগণ আশাবাদী যে আমরা অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো।’

নির্বাসিত বিরোধী নেতা গঞ্জালেস উরুতিয়ার রাজনৈতিক মিত্র মাচাদো ভেনেজুয়েলায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আসন্ন আলোচনায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

নোবেলজয়ী এই নেতা বলেছেন, তিনি আলোচনা শুরুর বিরোধী নন, তবে এতে অংশ নেবেন না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দেওয়ার সিদ্ধান্তও তার দেশে ফেরার পথ সহজ করতে পারেনি। কিছু বিশ্লেষক মনে করেন, ওয়াশিংটন এ বিষয়ে বাধা দিয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে।

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন অঞ্চল হিসেবে বিবেচনা করা ট্রাম্প রদ্রিগেজের প্রতি বারবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
বিদেশি শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কঠোর করছে অস্ট্রেলিয়া
এআইয়ের প্রভাব, ২২০ সাংবাদিক ছাঁটাই করলো মিরর
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
‘শিক্ষার্থীদের মধ্যে চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’
‘শিক্ষার্থীদের মধ্যে চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার