নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ২০:২৩ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২০:২৩

নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স।

বুধবার (৪ নভেম্বর) সংগঠনের সদস্য সচিব এম নাজমুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রকাশিত বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকার এবং সংশ্লিষ্ট ১০৪ জনের বক্তব্যের ভিত্তিতে নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা নানা গুরুতর অভিযোগ উঠে এসেছে। এর আগেও জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলম একই ধরনের অভিযোগ তুলেছেন।

এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বিভিন্ন সময়ে নারী ক্রিকেটারদের পক্ষ থেকে যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগ উঠলেও বারবার দাবি জানানোর পরও সেসবের সুষ্ঠু ও কার্যকর তদন্তে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। সম্প্রতি প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা জরুরি।

একই সঙ্গে নারী ক্রিকেটাররা যেন ভয়, সংকোচ কিংবা চাপ ছাড়াই নিরাপদ পরিবেশে নিজেদের অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরতে পারেন, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্রিকেটসহ যেকোনও কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি ও নিপীড়ন কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তাঁদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস এবং পেশাগত অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে।

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স মনে করে, নারী ক্রিকেটারদের মূল্যায়ন হতে হবে তাদের যোগ্যতা, পরিশ্রম ও মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে। হয়রানি, ক্ষমতার অপব্যবহার কিংবা অনৈতিক প্রস্তাবের মাধ্যমে কোনও খেলোয়াড়ের ক্রীড়াজীবন নিয়ন্ত্রণ করা গ্রহণযোগ্য নয়। প্রতিটি নারী ক্রিকেটারের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

সংগঠনটি আরও বলেছে, নারী ক্রিকেটের উন্নয়ন শুধু মাঠের সাফল্যের ওপর নির্ভর করে না। খেলোয়াড়দের জন্য নিরাপদ, সম্মানজনক, বৈষম্যহীন ও পেশাদার পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে শুধু নারী ক্রিকেট নয়, দেশের সব ক্রীড়াক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ ও কর্মোপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
সাউন্ড গ্রেনেডে পণ্ড নিহত শ্রমিকের স্মরণে এনসিপির গায়েবানা জানাজা
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে ছাত্রশক্তি ‘এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা’
সর্বশেষ খবর
মানি চেঞ্জারদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
মানি চেঞ্জারদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
মালিকদের ওপর বাড়তি মজুরি চাপিয়ে দিলে ব্যবসা টিকবে না: নুরুল হক
মালিকদের ওপর বাড়তি মজুরি চাপিয়ে দিলে ব্যবসা টিকবে না: নুরুল হক
নারীর বাড়িতে হামলা-ভাঙচুর, ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা
নারীর বাড়িতে হামলা-ভাঙচুর, ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা
রিপাবলিকানদের হারে ৬ হাজার কোটি ডলারের বেশি হারালেন মাস্ক
রিপাবলিকানদের হারে ৬ হাজার কোটি ডলারের বেশি হারালেন মাস্ক
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি