মা-মেয়েসহ এক পরিবারের ৩ জন নিহত, ভাগ্যক্রমে বেঁচে গেছেন বাবা

খুলনা প্রতিনিধি 
০১ আগস্ট ২০২৬, ০২:৪৭আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:৪৭

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকের চাপায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সিহাব শেখ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডোমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, তাদের দুই বছরের কন্যাসন্তান মায়মুনা এবং ফারজানার বোন রুবিয়া খাতুন (১৬)। দুর্ঘটনায় ফারজানার স্বামী মোটরসাইকেল চালক সিহাব শেখ গুরুতর আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, একটি ভারী ট্রাকটি উপজেলার গাজীরহাট থেকে খুলনার রূপসার দিকে যাচ্ছিল। অন্যদিকে মোটরসাইকেল আরোহীরা রূপসা হয়ে নড়াইলের দিকে যাচ্ছিলেন। ডোমরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাক ও মোটরসাইকেলটি একে অপরকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। ভাগ্যক্রমে মোটরসাইকেল চালক সিহাব শেখ বেঁচে গেছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক
পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, ‘সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি’
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, ‘সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি’
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত