এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ১১:৩৭আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২:১৮

আগের দিনই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে দুই দফা মোবাইল ফোনে কথা বলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এর পরদিন শনিবার (১ আগস্ট) কথোপকথনের প্রমাণ হিসেবে একটি স্ক্রিনশটও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন তিনি।

সেখানে রাশেদ খাঁন লেখেন, ‘এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী নাকি আমাকে কল করেনি, আমি নাকি অসত্য লিখেছি! দেখেন আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে, সে অনুতপ্ত হয়ে তার অনুভূতি ব্যক্ত করেছে। আমি চিন্তা করেছিলাম যে, মানুষই তো ভুল করে, ভুলের মার্জনা করা উচিত। সেদিন সে আমাকে কমিটমেন্ট করেছিল যে, সে আর কখনোই প্রধানমন্ত্রী ও তার পরিবার এবং মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলবে না। কিন্তু সে আমাকে কথা দেওয়ার পরও গতকাল প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যন্ত ঘৃণ্য ভাষায় কথা বলেছে!’

তিনি লেখেন, ‘আমি মনে করি, নাসীরুদ্দীন পাটওয়ারীর ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। এনসিপি তাকে সামনে রেখে রাজনীতি করতে চাইলে ভুল করবে। যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারীর নিজের ওপরে নিজের ব্যালেন্স নেই, সেখানে কীভাবে সে রাজনীতির মতো কঠিন খেলায় ব্যালেন্স করবে?’

উল্লেখ্য এর আগে শুক্রবার নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন রাশেদ খাঁন। সেখানে তিনি লিখছিলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বললো, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখবো। সে উত্তরে বললো, সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না।’

তিনি লেখেন, ‘এরপর রাতে আবার কল করে বললো, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেবো, আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন! আমি সব ফাঁস করে দেবো। আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও! এরপর বললো, আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন! উত্তরে আমি বললাম, আমার কোনও ফ্ল্যাট নেই, আর কোনোদিন নাহিদ-আসিফ থেকে এক টাকাও নিইনি! তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও!’

রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোলতাবোল বকা শুরু করেছে।’

/এফআর/
সম্পর্কিত
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
রাষ্ট্রপতি মনোনয়নসহ তিন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
এনসিপির ওপর হামলা: সামনে আসছে নেপথ‍্যের যেসব প্রশ্ন
সর্বশেষ খবর
আয়নাঘরের প্রমাণ নষ্টের অভিযোগ, জড়িতদের বিচার হবে: চিফ প্রসিকিউটর
আয়নাঘরের প্রমাণ নষ্টের অভিযোগ, জড়িতদের বিচার হবে: চিফ প্রসিকিউটর
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
ফুরাচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মজুত, উদ্বেগে পেন্টাগন
ফুরাচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মজুত, উদ্বেগে পেন্টাগন
গার্লফ্রেন্ডস ডে আজ
গার্লফ্রেন্ডস ডে আজ
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ