পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ আগস্ট ২০২৬, ০০:০৬আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০০:০৬

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর কথা বলেছে। এই সরকার ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যে দফায় দফায় জ্বালানি, বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়িয়েছে। কয়েক দিন পর আবাসিক এলাকায়ও গ্যাসের দাম বাড়াবে। মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, কিন্তু তাকে ঠিকই বিল দিতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র বা যানবাহনে গ্যাসের দাম বাড়ালে এর প্রভাব সারা দেশে পড়বে।”  

হবিগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষে এক চোখে গুরুতর আঘাত পাওয়া আলিফ চৌধুরীকে দেখতে শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান নাহিদ ইসলাম। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন।  

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানুষ রাজপথে নেমে আসবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, “সরকার যদি মনে করে তারা এভাবে দেশ পরিচালনা করবে, সেটি সম্ভব নয়। সরকার খুব শিগগির জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে।”  

সরকারকে পাঁচ বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “দেশের পরিস্থিতি খুব খারাপ। ৭০ শতাংশ গণভোটের রায় অস্বীকার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে অবশ্যই শেখ হাসিনা সরকারের মতো দমন-পীড়ন ও নির্যাতন করতে হবে।” জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারের দমন-পীড়ন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”  

দলীয়করণের সমালোচনা করে বিরোধীদলীয় নাহিদ বলেন, “সরকার ১২ প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়েছে। পদবঞ্চিত নেতাদের মূল্যায়ন করার জন্য রাষ্ট্র ও সরকার-যন্ত্রকে ব্যবহার করছে।”  

আলিফ চৌধুরীর বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “আলিফের একটি চোখ নষ্ট হয়ে গেছে। পাশের চোখে আঘাতের প্রভাব কতটুকু, তা বলতে পারছেন না চিকিৎসকেরা। আগামীকাল বোর্ড সভার পর তারা এই বিষয়ে জানাতে পারবেন।”  

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
সর্বশেষ খবর
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ
বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ
মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী
মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী
বাটেক্সপো দিয়ে বিশ্ববাজারে পোশাকের নতুন ব্র্যান্ডিং, গ্যাস-কর-বন্ডে বিজিএমইএর একগুচ্ছ দাবি
বাটেক্সপো দিয়ে বিশ্ববাজারে পোশাকের নতুন ব্র্যান্ডিং, গ্যাস-কর-বন্ডে বিজিএমইএর একগুচ্ছ দাবি
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা