চুক্তির বার্তা পেয়েই ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
০২ আগস্ট ২০২৬, ০৯:০৫আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৯:০৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কাছ থেকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান সংক্রান্ত একটি চুক্তির কাঠামোতে সমঝোতা হয়েছে এমন আশ্বাস পাওয়ার পর তিনি ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করেছেন। একইসঙ্গে তিনি বলেন, এই সিদ্ধান্তে ইসরায়েলও সম্মত হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এমন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি।

তিনি আরও লেখেন, তা সত্ত্বেও ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্য কয়েকটি দেশ আমাদের অনুরোধ করেছে, যেন আমরা হামলা থেকে বিরত থাকি। কারণ একটি চুক্তির কাঠামোতে সমঝোতা হয়েছে।

ট্রাম্পের দাবি, ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি তাৎক্ষণিক, সম্পূর্ণ ও পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।

তিনি বলেন, এই অনুরোধের ভিত্তিতে বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একই সঙ্গে সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে তা দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভর করবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলও এই অঙ্গীকারে আমার সঙ্গে রয়েছে। সবাই কাজে নেমে পড়ুন এবং এটি সম্পন্ন করুন।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প একাধিকবার ইরানের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিলেও পরে তা থেকে সরে আসেন। প্রতিবারই তিনি দাবি করেন, মধ্যস্থতাকারীরা তাকে কূটনৈতিক সমাধানের আলোচনায় দ্রুত অগ্রগতির আশ্বাস দিয়েছেন।

/এএস/ 
সম্পর্কিত
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
সর্বশেষ খবর
বদলে গেলো আবাহনী মাঠের নাম
বদলে গেলো আবাহনী মাঠের নাম
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও