হরমুজ চুক্তিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সম্মতি, দাবি ইসরায়েলি গণমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক 
০২ আগস্ট ২০২৬, ১৪:১৯আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৮:২৯

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা প্রস্তাবে সম্মতি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

চ্যানেলটির প্রতিবেদনে পরিস্থিতি সম্পর্কে অবগত দুই কূটনীতিকের বরাতে বলা হয়, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি হওয়া সমঝোতা অনুযায়ী জাহাজগুলো হরমুজ প্রণালির ইরান-নিয়ন্ত্রিত দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করবে এবং ওমান-নিয়ন্ত্রিত দিক দিয়ে বের হবে।

প্রতিবেদন অনুযায়ী, ওমান এ সমঝোতায় সম্মতি দিয়েছে। তবে দেশটি চেয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যেন এই চুক্তি মেনে চলে, সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া হোক।

চ্যানেল ১২-এর হয়ে প্রতিবেদনটি করেছেন সাংবাদিক বারাক রাভিদ, যিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সঙ্গেও যুক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, কাতার বর্তমানে আইআরজিসির কাছ থেকে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়ার চেষ্টা করছে।

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
সর্বশেষ খবর
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?