বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের জন্য খরচের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৬, ০৭:১৫আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:১৫

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ব্যয় কমিয়ে সেই অর্থ শিক্ষার্থীদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে ব্যয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

রবিবার (২ আগস্ট) মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।

ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারের লক্ষ্য অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। এ জন্য উচ্চশিক্ষায় এমন বিনিয়োগ করা হচ্ছে, যা শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

তিনি বলেন, বিগত সরকারের মতো শুধু অবকাঠামো উন্নয়নে ব্যয় না করে বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য তৃতীয় ভাষা শিক্ষা, সফট স্কিলস, ইন্টার্নশিপ, উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

ড. আব্দুল্লাহ আল মামুন জানান, নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে। প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার্থীসেবা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে বেশি অর্থ ব্যয় করা হবে।

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সম্পর্কে ইউজিসির এই সদস্য বলেন, চলতি বছরই অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত ভূমি নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রস্তুতি চললেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিলম্বিত না করে দ্রুত একাডেমিক কার্যক্রম চালু করাই সরকারের অগ্রাধিকার। উচ্চশিক্ষা খাতে সরকারের নতুন এই দৃষ্টিভঙ্গির লক্ষ্য হলো প্রশাসনিক ব্যয় যৌক্তিক পর্যায়ে রেখে শিক্ষার্থীদের দক্ষতা, কর্মসংস্থান সক্ষমতা এবং সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করা।

সভায় মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোফাজ্জেল হোসেন, ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এফআর/
সম্পর্কিত
মতপ্রকাশের জন্য শিক্ষককে শাস্তি দেওয়া যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
ডিগ্রি নয়, দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হোক বিশ্ববিদ্যালয়: ইউজিসি চেয়ারম্যান
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি
সর্বশেষ খবর
রাজধানীতে আরও ৪১৯ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
রাজধানীতে আরও ৪১৯ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
ইনফান্তিনোকে আর চায় না ওয়েলস
ইনফান্তিনোকে আর চায় না ওয়েলস
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৪২ বার পেছালো 
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৪২ বার পেছালো 
‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতা শুরু সেপ্টেম্বরে
‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতা শুরু সেপ্টেম্বরে
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?