বেনজীরকে ফিরিয়ে আনার চেষ্টার মধ্যেই জামিন, প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৬, ১৩:১৩আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৬:০৪

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যেই কীভাবে জামিন পেলেন—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি সংশ্লিষ্ট দেশের আদালতের বিষয়। পূর্ণাঙ্গ তথ্য না জেনে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার জামিন সেই দেশের আদালতের বিষয়। বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের নিয়োজিত ল ফার্মকে আমরা অনুরোধ করেছি, তার জামিনের সার্টিফায়েড কপি তুলে কথা বলবে। আমরা নির্দেশ দিয়েছি, যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়। কারণ, তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে—সেটা আমাদের সন্দেহ।’

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিভিন্ন শর্তে বেনজীরকে জামিন দেওয়া হয়েছে। দেশ না ছাড়ার একটি শর্তের কথা শুনেছি। অন্যান্য শর্ত কী আছে, সেটি জানার জন্য সার্টিফায়েড কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নিয়োজিত ল ফার্মকে অনুরোধ করেছি, তারা যেন অবিলম্বে আদালতে জামিন বাতিলের আবেদন করে।

এর আগে রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে তিনি শুনেছেন। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করেছে।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন শুনলাম, এটা স্টেজে বসে। সঙ্গে সঙ্গে হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের অ্যাম্বাসেডরের সঙ্গে কথা বলেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “কয়েক দিন আগেই আমরা শুধু এই বিষয়টির জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন জামিন বাতিলের বিষয়টি অনুসরণ করে। আমি খবর পেয়েছি, তাঁকে ইউএই না ছাড়ার শর্তে জামিন দেওয়া হয়েছে। কী কী শর্ত রয়েছে, তা জানতে সার্টিফায়েড কপি সংগ্রহ করতে বলেছি। একই সঙ্গে আমাদের নিয়োজিত ল ফার্মকে নির্দেশ দিয়েছি, যেন তারা জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।”

বাংলাদেশ এখন কী করবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা আইনানুগভাবে গেছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি, জামিন বাতিল করতে পারব এবং দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনতে পারবো।’

/ইউএস/
সম্পর্কিত
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
গুরুতর অপরাধের মূলে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ এখন ডিজিটাল: জেলা পর্যায়ে সাইবার ইউনিট করবে সরকার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে ডেঙ্গু মোকাবিলা করবেন
কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে ডেঙ্গু মোকাবিলা করবেন
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
কাউন্টিতে বাংলাদেশের খালেদ ঝড়, কেন্টের বড় জয়
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান
হুথি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?