নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ১৮:৫৩আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৮:৫৩

বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ‘নাউরু’ তাদের নাম পরিবর্তন করে ‘রিপাবলিক অব নাওয়েরো’ রেখেছে। দেশের মূল ভাষার বানান ও উচ্চারণের সঙ্গে মিল রেখে প্রেসিডেন্ট ডেনিস অ্যাডিয়াং এই ঘোষণা দেন।

নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশটির আন্তর্জাতিক কোড ‘এনআরইউ’ থেকে ‘এনআরও’ হবে এবং নাগরিকদের ‘নাউরুয়ান’-এর বদলে ‘দেই-নাওয়েরো’ নামে ডাকা হবে। মূলত বিদেশিদের উচ্চারণের সুবিধার্থেই ঐতিহাসিকভাবে দেশটি ‘নাউরু’ নামে পরিচিত লাভ করেছিল। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট অ্যাডিয়াং পার্লামেন্টে নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করে জানান, এই পদক্ষেপ তাদের ঐতিহ্য, ভাষা ও পরিচয়কে সম্মান জানাবে। মে মাসে গণভোটের কথা বলা হলেও পরবর্তীতে সরকার বিস্তারিত আলোচনার পর জানায়, ‘নাওয়েরো’ নাম কখনোই হারিয়ে যায়নি এবং এটি জাতীয় প্রতীকেও রয়েছে, তাই আলাদা গণভোটের প্রয়োজন নেই।

টুভালু ও ভ্যাটিকান সিটির পর ১২ হাজার জনসংখ্যার এই দেশটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। একসময় জার্মানির কলোনি ও পরবর্তীতে অস্ট্রেলিয়ার অধীনে থাকা দেশটি ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে। ১৯৭০-এর দশকে ফসফেট খনির কল্যাণে বিপুল সম্পদ অর্জন করলেও ৯০-এর দশকে অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে দেশটি, যার কারণে জনগণের পুনর্বাসনে পেইড সিটিজেনশিপ প্রোগ্রাম পরিচালনা করছে তারা।

উপনিবেশিক অতীত থেকে বেরিয়ে আসার এই পদক্ষেপের ফলে দেশটির উড়োজাহাজ ও জাহাজের নামও বদলে যাবে। ইতোমধ্যে জাতিসংঘ, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র ও চীনের দূতাবাস তাদের ওয়েবসাইটে নতুন নাম হিসেবে ‘নাওয়েরো’ ব্যবহার করা শুরু করেছে। এর আগে ২০১৮ সালে সোয়াজিল্যান্ড নাম বদলে ‘এসওয়াতিনি’ এবং ২০২২ সালে তুরস্ক তাদের নাম পরিবর্তন করেছিল।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
মোদির কাছে জাকারবার্গকেই ক্ষমা চাইতে হবে: ভারত
৩০ বছরের দুর্গ ভেঙেছে ৩০ দিনে, বিজেপিকে হারিয়ে প্রশান্ত কিশোরের চমক
দুবাইকে কেন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মনে করেন নারীরা
সর্বশেষ খবর
মোদির কাছে জাকারবার্গকেই ক্ষমা চাইতে হবে: ভারত
মোদির কাছে জাকারবার্গকেই ক্ষমা চাইতে হবে: ভারত
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও পথচারীদের চাপা দিলো বাস, একজন নিহত আহত ২
শিক্ষায় অস্টেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্র বিস্তৃত হবে
শিক্ষায় অস্টেলিয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্র বিস্তৃত হবে
বিপদে পড়ে এবার ট্রাম্পের সমর্থন চাচ্ছেন ফিফা সভাপতি! 
বিপদে পড়ে এবার ট্রাম্পের সমর্থন চাচ্ছেন ফিফা সভাপতি! 
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে