গাজা চুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য রয়েছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ আগস্ট ২০২৬, ১০:৫২আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:৫২

গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে গত সপ্তাহে হওয়া বোর্ড অব পিসের চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধ রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রধান দূত নিকোলাই ম্লাদেনভের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন নেতানিয়াহু।

তিনি বলেন, হামাসের সঙ্গে সাম্প্রতিক চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার মতবিরোধ রয়েছে, যা আমি লুকাই না। পুনর্গঠন পর্বে যাওয়ার আগে হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজা উপত্যকাকে সামরিকমুক্ত করতে হবে।

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, বোর্ড অব পিস হামাসের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ চুক্তিতে পৌঁছেছে। ওই চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস নিরস্ত্র হবে এবং যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে।

আল জাজিরার দেখা চুক্তির খসড়ায় বলা হয়েছে, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের সঙ্গে সমন্বয় করে হামাসের নিরস্ত্রীকরণও ধাপে ধাপে সম্পন্ন হবে।

তবে ইসরায়েলের আপত্তির মুখে বোর্ড অব পিস পরে জানায়, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আগে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র হতে হবে।

/এএস/ 
সম্পর্কিত
ট্রাম্পকে ‘ঘুষ’ দিচ্ছে সৌদি আরব?
ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত
নিজ বাড়ি থেকে ইমরান খানের বোন আলীমা খান গ্রেফতার
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার