চীনে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি, একাধিক অঞ্চলে দুর্যোগের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১৭:০০আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৭:০০

চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও ঝোড়ো বাতাসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি)। মঙ্গলবার সংস্থাটি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা এবং তীব্র বজ্রঝড়সহ প্রতিকূল আবহাওয়ার জন্য নীল সতর্কতা বহাল রেখেছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশটির বেশ কয়েকটি প্রদেশ ও অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে রয়েছে হেইলংচিয়াং, শায়ানসি, ছোংছিং, হুবেই,  ইয়ুননান, কুয়াংসি ও কুয়াংতোং।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় স্বল্প সময়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও প্রতি ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, এমনকি কিছু এলাকায় তা ৮০ মিলিমিটারের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে বজ্রপাত, ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টির মতো তীব্র আবহাওয়াও দেখা দিতে পারে।

এনএমসি স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, খোলা স্থানে বাইরের কার্যক্রম বন্ধ এবং ঝুঁকিপূর্ণ এলাকা ও দুর্বল ঘরবাড়ি থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে, মঙ্গলবার তীব্র বজ্রঝড়ের জন্য নীল সতর্কতাও পুনরায় জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইনার মঙ্গোলিয়া, উত্তর-পূর্ব চীন ও উত্তর চীনের কিছু এলাকায় বজ্রঝড়, প্রবল বাতাস ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চীনে আবহাওয়ার সতর্কতার জন্য চার স্তরের রঙভিত্তিক ব্যবস্থা চালু রয়েছে। এর মধ্যে লাল সতর্কতা সবচেয়ে গুরুতর, এরপর কমলা, হলুদ ও নীল সতর্কতা।

সূত্র:সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত
নিজ বাড়ি থেকে ইমরান খানের বোন আলীমা খান গ্রেফতার
সৌদি সমর্থনে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক
সর্বশেষ খবর
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার