মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ২২:৫৬ আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২২:৫৬

মায়ের চেহারার জন্য লজ্জিত হয়ে নিজের বিয়েতে তাকে দাওয়াত না দেওয়ায় এক কর্মীকে চাকরিচ্যুত করেছেন চীনের এক বিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। নেটদুনিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

গত ২১ জুলাই হেনান কুয়াংশান ক্রেন কোম্পানির গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চুই পেইজুন এই ঘটনাটি প্রকাশ্যে আনেন। তিনি জানান, ওই কর্মীর দুই বছর বয়সে বাবা মারা যান। মা কষ্ট করে তাকে বড় করলেও বিয়ের সময় মায়ের উপস্থিতিকে লজ্জাজনক মনে করে তাকে আমন্ত্রণ জানাননি ওই কর্মী। বিষয়টি জানার পর চুই সরাসরি তাকে প্রশ্ন করেন, তোমার দুই বছর বয়সে বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে এমন ব্যবহার করলে? এরপর তিনি তাকে চাকরিচ্যুত করেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, বরখাস্ত হওয়ার পর অন্য কোথাও চাকরি না পেয়ে ওই কর্মী চুইয়ের অফিসে এসে হাঁটু গেড়ে ক্ষমা চান। কিন্তু সিদ্ধান্ত বদলাননি এই মালিক। উল্টো ভবিষ্যৎ বিবেচনায় অবসর নেওয়া ওই মাকে প্রতিষ্ঠানের লজিস্টিক বিভাগে আগের সমান বেতনে চাকরির ব্যবস্থা করে দেন চুই।

চীনে কর্মীদের প্রতি উদারতার জন্য বেশ নাম রয়েছে চুইয়ের। চলতি বছরের শুরুতে কর্মীদের বাড়ি ও অন্যান্য ঋণের বোঝা কমাতে ১৮০ মিলিয়ন ইউয়ান (প্রায় ২৫৪ কোটি রুপি) বর্ষশেষ বোনাস দিয়ে তিনি চীনের সবচেয়ে দয়ালু বস খেতাব পান। এ ছাড়া গত ১২ বছরে দরিদ্র পরিবারের ৪ হাজার ৮০০ জনের বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রায় ৩৫ মিলিয়ন ইউয়ান শিক্ষাবৃত্তি দিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
সর্বশেষ খবর
নর্থ নরফোকে হরিণের আনাগোনা ও তারাভরা আকাশ দেখে কাটান শরতের ছুটি
নর্থ নরফোকে হরিণের আনাগোনা ও তারাভরা আকাশ দেখে কাটান শরতের ছুটি
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত
রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত
ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির
ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প