এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়

বগুড়া প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ১২:১০আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১২:১২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ায় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া সদর থানা পুলিশ মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী এ তথ্য দিয়েছেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান এনসিপির সাময়িক অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হবিগঞ্জ ও সিলেটে এনসিপির পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট দেন। এ নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এরপর তানভীর ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে নেন এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু এর আগেই পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সংগঠনের কার্যক্রম থেকে তাকে সাময়িক অব্যাহতি ও শোকজ করা হয়।

এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট সদর থানায় গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, তিনি গত ২৯ জুলাই বিকাল ৩টার দিকে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য পোস্ট করেন। পোস্টটি ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি ও জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে তিনি সদর থানায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা মহানগরীর সাতমাথায় তানভীরের কুশপুত্তলিকা দাহ, ব্যানার ছিঁড়ে ফেলেন। এ ছাড়া তাকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল কেন্দ্রীয় এনসিপি গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছিল। সে সময় তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। তবে পরে দল তার সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করে। তাকে আগের মতো সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দেয়।

এ ছাড়া গত বছরের ২৫ মার্চ সরকার নির্ধারিত সময়ের পর বগুড়ার মহাস্থান জাদুঘরে ঢুকতে দিতে দেরি করায় তিনি নিরাপত্তা কর্মী বাপ্পী মিয়াকে মারধর করেন। এ ছাড়া জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানাসহ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দিয়েছিলেন। এ বিষয়ে কাস্টোডিয়ান এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় জিডি করেছিলেন। এ নিয়ে তখন ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার