শিক্ষার্থীদের ভিসার নামে প্রতারণা: আসামি ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৬, ১৭:৩৯আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৭:৩৯

শিক্ষার্থীদের ভিসার মাধ্যমে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার আসামি নাবিল ইউসুফ রাফির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৫ আগস্ট) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য জানান।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা-পুলিশ।

রিমান্ড আবেদন বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে প্রতারণা চক্রের কার্যক্রম, অর্থ আত্মসাতের পদ্ধতি, অন্যান্য জড়িত ব্যক্তিদের পরিচয়, ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা এবং আত্মসাৎ করা অর্থের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া একই কৌশলে আরও বহু মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগও তদন্তে যাচাই করা প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্ত স্বার্থে আসামিকে জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা থেকে নাবিল ইউসুফ রাফিকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া এলাকার বাসিন্দা।

মামলার অভিযোগে বলা হয়, ভিসাগাইড নামে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বাদী যারীন তাসনীমসহ একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন। আসামি বাদীসহ মোট ৩৬ জনের কাছ থেকে প্রায় ৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা নিহে ভুক্তভোগীদের চেক ও রসিদ দিলেও নির্ধারিত সময়ের মধ্যে কাউকে বিদেশে পাঠাননি এবং টাকাও ফেরত দেননি। 

গত ৫ জুলাই ভুক্তভোগীরা প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, প্রতিষ্ঠানটি সেখান থেকে অন্যত্র সরে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

/এআই/আরকে/
সম্পর্কিত
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
সর্বশেষ খবর
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার