আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
০৬ আগস্ট ২০২৬, ০৩:৩৯আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ২০:২৩

গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য রুমিন ফারহানা থাকায় তা বর্জন করেছে স্থানীয় বিএনপি। পরে দলটির নেতাকর্মীদের উদ্দেশ করে অনুষ্ঠানের প্রধান অতিথি রুমিন বলেছেন, ‘বিএনপিকে তো মানতে হবে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। বিএনপিকে এ কঠিন সত্যটা মেনে নিতে হবে।’

উপজেলা পরিষদের হল রুমে বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। আয়োজন করা হয় আলোচনা সভার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা উপস্থিত থাকলেও বিএনপির কেউ ছিলেন না।

অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, ‘মানুষের ভোটের অধিকারে যদি দল (বিএনপি) বিশ্বাস করে, মানুষের পছন্দের প্রতি যদি আস্থা রাখতে হয়, আমরা যে গণতন্ত্রের কথা বলছি, সেটা যদি মানতে হয়, যারা আজকে অনুষ্ঠান বর্জন করেছেন, তাদেরও আমার বলতে হয়, মানুষের রায়ের প্রতি আপনারা শ্রদ্ধাশীল নন। তাহলে ১৭ বছর কীসের জন্য আন্দোলন করেছেন?’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পান ৮০ হাজার ৪৩৪ ভোট।

নির্বাচনের আগে রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর হয়ে গেলেও প্রত্যাশার বাংলাদেশ নির্মাণ করা যায়নি বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আমরা কি সেই রকম একটা বাংলাদেশ রচনা করতে পেরেছি? আমরা কি সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ—এ রকম একটা বাংলাদেশ তৈরি করতে পেরেছি? যদি তা না পারি, তাহলে এটি কি কেবল একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার? কিছু সুবিধাভোগীর পরিবর্তে নতুন কিছু সুবিধাভোগী তৈরি করার আন্দোলন ছিল? যদি তা-ই হয়, আট শতাধিক মানুষ কেন তাদের জীবন দিলেন? যদি তা-ই হয়, তাহলে কেন কয়েক হাজার মানুষ চিরতরে পঙ্গু হয়ে গেলো, আহত হলো, দৃষ্টিশক্তি হারালো। এটা তো হওয়ার কথা ছিল না। আজ থেকে দুই বছর আগে সাধারণ মানুষের অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, গুম বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে নিয়ে নির্যাতনের বিপক্ষে। সাধারণ মানুষ একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল।’

রুমিন বলেন, গত ৫ আগস্টের আগে আমি রাস্তায় নেমেছিলাম। আমার বাড়ি ভাঙচুর হয়েছে। গাড়ি ভাঙা হয়েছে। হয়তো আর একটু সুযোগ পেলে আমার ওপরও হামলা হতো। আওয়ামী লীগের ১৫ বছরে দশটার ওপরে মামলা, এর মধ্যে হত্যা মামলাও ছিল আমার বিরুদ্ধে। যদি ৫ আগস্টে এই অভ্যুত্থান সফল না হতো আমি হলফ করে বলতে পারি, আজকে যারা এই ঘরে অনুষ্ঠানের আয়োজন করেছি, কথা বলছি, শুনছি, আমরা কেউ কিন্তু আজকের এই জায়গায় থাকতাম না। কোনোদিন এমপি হতে পারতাম না।

ছাত্রদল এবং ছাত্র শিবিরের মারামারি প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, দেশের আইন-শৃঙ্খলা যে বর্তমান নাজুক পরিস্থিতি সেটাকেই ইন্ডিকেট করে। দলগুলো যে তাদের অঙ্গসংগঠনের প্রতি নিয়ন্ত্রণ নেই সেটাও ইঙ্গিত করে। দিনশেষে আমরা যে পুরোনো রাজনীতিতে ফিরে গেছি সেটা ইঙ্গিত করে।

শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে দেশের চলমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, আজকাল নির্দিষ্ট কোনও টিভি চ্যানেলের ওপর মানুষ নির্ভরশীল নয়। আজকাল প্রত্যেকেরই হাতেই গণমাধ্যম আছে। যে বা যারা তার ভাষণ শুনতে চায়, তারা শুনতে পারবেন। এভাবে তো কারও প্রচার বন্ধ রাখা যায় না। শেখ হাসিনার সময়ে আমরা দেখেছি, জনাব তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ ছিল এবং সেটা আদালতের আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটা কীভাবে গণতন্ত্র হয়।

শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে রুমিন বলেন, উনি বাংলাদেশের নাগরিক। উনার পরিবার এবং উনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং উনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। সকল কিছু বিবেচনায় উনার বয়সও হয়েছে, বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন উনার দলের অবস্থা কী দাঁড়াবে বা উনার এতদিনের রাজনৈতিক ইতিহাস সেটারই বা কী দাঁড়াবে। সব কিছু বিবেচনায় আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা ফিরে আসবেন। 

এর আগে অনুষ্ঠানে রাজধানীর গ্রিন রোডে নিহত সরাইলের সন্তান শহীদ মোবারকের বাবা রমজান আলী, মেরুন বাড্ডায় আহত সরাইলের বাসিন্দা মো. ইয়াছিনসহ আহত জুলাই যোদ্ধাদের পরিবারের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক উপস্থিত ছিলেন।

/এএম/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
সর্বশেষ খবর
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার