বিজ্ঞান-মানবিকে পাসের হারে বড় ব্যবধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৬, ১৪:১০আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৭:৩৫

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফলে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হারে বড় ব্যবধান দেখা গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৩৯ শতাংশ, আর মানবিক বিভাগে ৪১ দশমিক ১৪ শতাংশ। অর্থাৎ দুই বিভাগের ছাত্রদের পাসের হারের ব্যবধান ৩৬ দশমিক ২৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ চিত্র পাওয়া গেছে।

ছাত্রীদের ক্ষেত্রেও দুই বিভাগের ফলাফলে বড় পার্থক্য রয়েছে। বিজ্ঞান বিভাগে ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ৭০ শতাংশ। বিপরীতে মানবিক বিভাগে ছাত্রীদের পাসের হার ৫৪ দশমিক ৩৮ শতাংশ। ফলে দুই বিভাগের ছাত্রীদের পাসের হারের ব্যবধান ২৯ দশমিক ৩২ শতাংশ।

অর্থাৎ ছেলে-মেয়ে মিলিয়ে বিজ্ঞান বিভাগে পাসের হার যেখানে ৮০ শতাংশের কাছাকাছি, সেখানে মানবিক বিভাগে তা ৫০ শতাংশের কিছুটা ওপরে। বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে ব্যবধান আরও প্রকট।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগ বিজ্ঞান ও মানবিকের মাঝামাঝি অবস্থানে রয়েছে। এ বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯ দশমিক ৯২ শতাংশ।

তিন বিভাগেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছে। বিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রীর পাসের হারের ব্যবধান ৬ দশমিক ৩১ শতাংশীয় পয়েন্ট। ব্যবসায় শিক্ষায় এ ব্যবধান ৯ দশমিক ৯৪ শতাংশীয় পয়েন্ট। আর মানবিক বিভাগে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৪ শতাংশ।

সামগ্রিকভাবেও সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফলে মেয়েরা এগিয়ে রয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ, আর ছাত্রীদের ৬৭ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ সামগ্রিকভাবে মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে ৮ দশমিক ১৮ শতাংশ বেশি।

এদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে—৭১ দশমিক ৬৩ শতাংশ। এরপর যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

সার্বিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেলো জিপিএ-৫
বগুড়ার ৮ মাদ্রাসার সবাই ফেল, অধ্যক্ষ বললেন ‌৫০ বছরের কর্মজীবনে সবচেয়ে খারাপ ফল
বিষয়ভিত্তিক ফলে সবচেয়ে পিছিয়ে ইংরেজি-গণিতে
সর্বশেষ খবর
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহতের শঙ্কা
তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেলো জিপিএ-৫
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেলো জিপিএ-৫
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের কোটি টাকা ছিনতাই
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের কোটি টাকা ছিনতাই
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ