বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৬, ১৫:৫৫আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৮:৪০

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে গিয়েছে ফ্যাসিবাদী সরকার। এবার তা পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই কাজ অব্যাহত আছে। আমরা মনে করি দেশ পুনর্গঠনের এই যাত্রাপথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি এসডিজি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। গ্রামগুলো হলো— রাঙামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

প্রধানমন্ত্রী বলেন, কোনও এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এর জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়-’ এই মূলনীতির সঙ্গে বর্তমান সরকারের জননীতিরও মিল রয়েছে। সব শ্রেণি-পেশা তথা জনগণের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের নীতি হলো, ‘সবার জন্য বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যেভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এমডিজি বাস্তবায়নে সাফল্যের পরিচয় দিয়েছিল, একইভাবে সাস্টেইন্যাবল ডেভেলপমেন্ট গোল-এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলছে।

অনুষ্ঠানে আরও ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

/এমকে/আরকে/এমওএফ/ 
সম্পর্কিত
সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী যাবেন তাই এক পাশ রঙিন, ভিডিও ভাইরালের পর অন্য পাশে রং
নাগরিকদের সামাজিক সুরক্ষা বলয় ও আর্থিক সহায়তা কাঠামোর আওতায় আনবে সরকার 
সর্বশেষ খবর
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএনসিসিতে ‘অনলাইন রিপোর্টিং’ চালু
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএনসিসিতে ‘অনলাইন রিপোর্টিং’ চালু
বিষয়ভিত্তিক ফলে সবচেয়ে পিছিয়ে ইংরেজি-গণিতে
বিষয়ভিত্তিক ফলে সবচেয়ে পিছিয়ে ইংরেজি-গণিতে
বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ 
বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ 
সৌদি-পাকিস্তান-তুরস্ক চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতি অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত: ইরান
সৌদি-পাকিস্তান-তুরস্ক চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতি অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত: ইরান
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ