শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১৯:৪৩ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৪৩

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলারও পরামর্শ দেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) বিকালে জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে একদল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান অ্যাকাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন। প্রধানমন্ত্রী তাদেরকে চকলেট দিয়ে আপ্যায়ন করেন।

এ সময় শিক্ষার্থীদের জন্য তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রথমত, নিজেদের  শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।

দ্বিতীয়ত, বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’
চলতি বছর কর্মী গেছেন ১১৫ দেশে, নতুন বাজার খুঁজতে লবিস্ট নিয়োগের উদ্যোগ
গত অর্থবছরে ১২৬ মিলিয়ন ডলারের ফল রফতানি করেছে বাংলাদেশ
সর্বশেষ খবর
ডিসেম্বর নিয়ে আ.লীগ নেতাদের দুটি কড়া বার্তা এসপি জাহাংগীরের, মিলেছে যেসব প্রমাণ
ডিসেম্বর নিয়ে আ.লীগ নেতাদের দুটি কড়া বার্তা এসপি জাহাংগীরের, মিলেছে যেসব প্রমাণ
ভারতে হাইওয়ের টানেলে গাড়ি থামিয়ে আতশবাজি, সামাজিক মাধ্যমে ক্ষোভ
ভারতে হাইওয়ের টানেলে গাড়ি থামিয়ে আতশবাজি, সামাজিক মাধ্যমে ক্ষোভ
জাতীয় সংসদে নুসরাতের ক্ষোভ, একটি শব্দ এক্সপাঞ্জ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদে নুসরাতের ক্ষোভ, একটি শব্দ এক্সপাঞ্জ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান
সরকার মানবিক ও সহমর্মিতাপূর্ণ বাংলাদেশ গড়তে চায়: ডা. জুবাইদা রহমান
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি