পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১০ আগস্ট ২০২৬, ১৭:৩৫আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৭:৩৫

চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন আগামী ২৯ সেপ্টেম্বর রেখেছে আদালত।  

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে সোমবার (১০ আগস্ট) অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। তবে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) শুনানি পেছাতে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, পরীমণির সন্তানকে টিকা দেওয়ায় জ্বর হয়েছে। পাশাপাশি সন্তানের জন্মদিন হওয়ায় আজ আদালতে উপস্থিত হতে পারেননি।  

আদালত সময় আবেদন মঞ্জুর করে ২৯ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন রেখেছেন বলে জানিয়েছেন নীলাঞ্জনা রিফাত (সুরভী)। 

২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তোলপাড় তুলেছিলেন চিত্রনায়িকা পরীমণি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। পরে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমণি।  

এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। মামলার অপর দুই আসামি হলেন— পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমণির খালু কবীর হোসেন হাওলাদার।  

মামলার বাদী র‌্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। 

অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমণি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আস  উচ্চ আদালত থেকে। 

/এআই/এসটি/ 
সম্পর্কিত
আদালতে এসে পরীমণি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
আরেক বিয়ের ঘোষণা দিলেন পরীমণি, আর্জেন্টিনা কি পারবে?
সর্বশেষ খবর
সমালোচনার মুখে ‘৭১-এর চেয়ে ২৪ ওজনে ভারী’ শিল্পকর্ম সরিয়ে নিলো রাবি প্রশাসন
সমালোচনার মুখে ‘৭১-এর চেয়ে ২৪ ওজনে ভারী’ শিল্পকর্ম সরিয়ে নিলো রাবি প্রশাসন
একই ঘরে ছিলেন ১৭ জন, যেভাবে ভাগ্যক্রমে বেঁচে আছেন শুধু একজন 
একই ঘরে ছিলেন ১৭ জন, যেভাবে ভাগ্যক্রমে বেঁচে আছেন শুধু একজন 
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে উল্কাবৃষ্টি ও বড় চাঁদের বিরল দৃশ্য, দেখা যাবে কোথায়
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে উল্কাবৃষ্টি ও বড় চাঁদের বিরল দৃশ্য, দেখা যাবে কোথায়
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএনসিসিতে ‘অনলাইন রিপোর্টিং’ চালু
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএনসিসিতে ‘অনলাইন রিপোর্টিং’ চালু
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ