পরীমণির মাদক মামলায় চার্জ শুনানি ২৩ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৩:৫১ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৫৪

আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে  রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। 

পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য সকাল সাড়ে ১০ টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হয়। পরে আদালতে এসে জানতে পারি মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলী করা হয়েছে। 

তিনি আরও বলেন, পরে সিএমএম আদালতে পরীমনি হাজিরা দিয়েছেন। এরপর বিচারক চার্জগঠন বিষয়ের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ ছিল। কিন্তু সেদিন পরীমণি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর ধার্য করা হয়।

২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন চিত্রনায়িকা পরীমণি। তার কয়েক দিন পরে ওই বছরের ৪ অগাস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‍্যাব। পরে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র‍্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।

ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলার অপর দুই আসামি হলেন, পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমণির খালু কবীর হোসেন হাওলাদার।

২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ হয়। পরে এই মামলার বাদী র্যা ব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমণি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলাটি  উচ্চ আদালতে পুনরায় চার্জ গঠনের আদেশ আসে।

/এআই /এএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সোহেল দম্পতির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় আজ
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব
ককটেল বিস্ফোরণের মামলায় মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে
সর্বশেষ খবর
এনভিডিয়ার নেতৃত্বে জেনসেনকেই দেখতে চান ট্রাম্প
এনভিডিয়ার নেতৃত্বে জেনসেনকেই দেখতে চান ট্রাম্প
আজ আনফ্রেন্ড করার দিন, বন্ধু তালিকা থেকে কাদের বাদ দেবেন
আজ আনফ্রেন্ড করার দিন, বন্ধু তালিকা থেকে কাদের বাদ দেবেন
শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই: ডা. জাহেদ
শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই: ডা. জাহেদ
ক্ষমতার শতরঞ্জে সাজানো প্রান্তিকতার ব্যবচ্ছেদ 
ক্ষমতার শতরঞ্জে সাজানো প্রান্তিকতার ব্যবচ্ছেদ 
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়