২ ঘণ্টা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা

নাটোর প্রতিনিধি 
১৬ আগস্ট ২০২৬, ০১:৫৩ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০১:৫৩

নাটোরে বাবার জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা রাকিবুল হাসান জেমস। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে নাটোর শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদে বাবার জানাজায় অংশ নেন তিনি। পরে পারিবারিক কবরস্থানে বাবাকে দাফন শেষে পুলিশের পাহারায় তাকে আবার কারাগারে নেওয়া হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেমসের বাবা আবুল কালাম আজাদ শনিবার দুপুরে মারা যান। এরপর পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হলে অনুমোদন দেওয়া হয়। দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। রাতে পুলিশের পাহারায় বাবার জানাজা ও দাফনে অংশ নেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। পরে অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে এলে গত ২১ জুন রাতে শহরের বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বাবার মৃত্যুর কারণে জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বৃষ্টি এলেই ভিজতেন, রোদ উঠলেই পুড়তেন; অবশেষে ঘর পেলেন কফিল প্রামাণিক
সর্বশেষ খবর
গত ২০ বছরে পর্যটন খাতে দৃশ্যমান অগ্রগতি হয়নি: মন্ত্রী
গত ২০ বছরে পর্যটন খাতে দৃশ্যমান অগ্রগতি হয়নি: মন্ত্রী
শাহজালালে তিন অভিযানে মিললো যা কিছু
শাহজালালে তিন অভিযানে মিললো যা কিছু
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
এবার গ্যাসক্ষেত্রের পাইপ কেটে গ্যাস চুরির দুঃসাহসিক আয়োজন: বিকট শব্দ, মুহূর্তেই আগুন
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন