বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাজার নিয়ন্ত্রণে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা

পটুয়াখালী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ আপডেট : ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

সবশেষ তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাঠিসোঁটা নিয়ে কার্যক্রম আওয়ামী লীগের লোকজন বাজারটি নিয়ন্ত্রণে নিয়েছেন। ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশ সেখানে যেতে পারছিল না।

বিএনপির দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় তাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জন গুরুতর আহত বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ঘটনার সূত্রপাত হয়। প্রথমে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এর জবাবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাজারটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। এ সময় তারা মশাল মিছিলও করেন।     

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সি অভিযোগ করে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুরুষ ও নারী নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাটি দখলে রেখেছেন। সেখানে পুলিশও প্রবেশ করতে পারছে না। তারা বিদ্যুতের লাইনও কেটে দিয়েছে। ইটপাটকেল ছুড়ছে। আমাদের কিছু নেতাকর্মী সেখানে অবরুদ্ধ হয়ে আছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আমাদের ১৫-২০ জন আহত হয়েছেন। দুই জন গুরুতর আহত। দোকানপাট ভাঙচুর ও লুটপাট হয়েছে, মোটরসাইকেলও পোড়ানো হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা বলতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘চরমোন্তাজ তদন্তকেন্দ্রে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যেতে পারছে না।’

চরমোন্তাজ তদন্তকেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। অন্ধকার ও ইটপাটকেল নিক্ষেপের কারণে সামনে এগোনো যাচ্ছে না। প্রথমে বিএনপির লোকজন একটি শোডাউন দেয়। পরে আওয়ামী লীগের লোকজনও শোডাউন দেয়। এ নিয়েই ঘটনার সূত্রপাত।’

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ‘দুই পক্ষ দুই জায়গায় অবস্থান নিয়েছে। কেউ এলাকা ছাড়ছে না।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ, কর্মী আহত
বিএনপি, জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে যে আহ্বান জানালেন চরমোনাই পীর
ইসির কাছে নতুন করে সময় চেয়েছে বিএনপি, সোমবার যাচ্ছে না সংলাপে
সর্বশেষ খবর
বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ, কর্মী আহত
বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ, কর্মী আহত
ইসির কাছে স্বাধীন ভোটাধিকার ও নির্বাচনি মাঠের সমতার নিশ্চয়তা চেয়েছে বাসদ
ইসির কাছে স্বাধীন ভোটাধিকার ও নির্বাচনি মাঠের সমতার নিশ্চয়তা চেয়েছে বাসদ
ছেলের জার্সি নিয়ে সোহেল রানার আবেগঘন পোস্ট
ছেলের জার্সি নিয়ে সোহেল রানার আবেগঘন পোস্ট
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো সবারই
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো সবারই
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ