দীপু মনিকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

হত্যা ও সহিংসতার অভিযোগের পাঁচ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে জামিন দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে জামিন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।  

সোমবার (১৭ আগস্ট) দীপু মনির অন‍্যতম আইনজীবী রমজান আলী শিকদার এই তথ্য নিশ্চিত করেন।  

রমজান আলী শিকদার জানান, পাঁচটি মামলায় হাইকোর্টে দীপু মনির জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত এসব মামলায় রুল জারি করেন। এজাহারে তার সুনির্দিষ্ট নাম না থাকা, প্রাথমিক তথ্যের সত্যতা এবং অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ দিয়েছেন।  

এই আইনজীবী আরও বলেন, “বর্তমানে ডা. দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। বাকি মামলাগুলোর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট রুল জারির পাশাপাশি জামিন দিয়েছেন। এছাড়া আরও ১৮টি মামলায় জামিনের বিষয়ে রুল জারি হয়েছে।”  

ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলটি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।  

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় নির্দেশনা দেওয়ার অভিযোগসহ একাধিক মামলা দায়ের করা হয়। 

চিকিৎসাশাস্ত্র ও আইনে ডিগ্রিধারী দীপু মনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তী মেয়াদে তিনি শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ ২০২৪ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৫ আগস্ট সরকার পতনের পর তার মন্ত্রিত্বের অবসান ঘটে। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক 
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই 
সর্বশেষ খবর
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
সরকারের প্রথম ছয় মাস: অর্থনীতির অগ্রগতি ও অপূর্ণ কাজ
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবিতার ভাষার আদি নির্মাতা ও কারিগর: জুয়েল মাজহার
শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবিতার ভাষার আদি নির্মাতা ও কারিগর: জুয়েল মাজহার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস