ফিফা থেকে নিষেধাজ্ঞা মুক্ত আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ আগস্ট ২০২৬, ১২:২৪আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২:৩৭

ছয়বারের বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়ন আবাহনী অবশেষে ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে। এতে করে ঘরোয়া ফুটবলে অংশগ্রহণ চালিয়ে যাওয়ার পথ সুগম হয়েছে দলটির।

গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে রানার্সআপ হওয়া আবাহনী তিন জন বিদেশি খেলোয়াড়ের বকেয়া বেতন নিয়ে ফিফা কর্তৃক আরোপিত তিনটি নিবন্ধন নিষেধাজ্ঞার কারণে আগামী মৌসুমে বাদ পড়ার গুরুতর ঝুঁকিতে ছিল।

 ওই খেলোয়াড়রা এমনকি বাংলাদেশেও আসেননি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর তৎকালীন ক্লাব ব্যবস্থাপনা তাদের চুক্তি বাতিল করার পর তারা ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার কাছে অভিযোগ দায়ের করেছিলেন।

এরমধ্যে আকাশি-নীল শিবিরটি গত মাসে তিনটি নিষেধাজ্ঞার দুটি তুলে নিতে সক্ষম হলেও একটি বড় অঙ্কের টাকা পরিশোধ করা সত্ত্বেও কয়েক সপ্তাহ ধরে তাদের শেষ নিষেধাজ্ঞাটি প্রত্যাহারে সমস্যায় পড়েছিল।

কারণ একজন সিরিয়ান খেলোয়াড় বারবার দাবি করছিলেন যে তার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়নি।

আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু আগেই জানিয়েছিলেন যে তাদের তৃতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সঙ্গে সঙ্গে তারা ক্লাব ব্যবস্থাপনার সাথে আলোচনা করে আগামী মৌসুমের জন্য খেলোয়াড় দলবদল শুরু করবেন।

গত মৌসুমে আবাহনীর হয়ে খেলা বেশিরভাগ ফুটবলারই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় ছিলেন। কারণ তারা আগামী মৌসুমেও আবাহনীর হয়ে খেলতে আগ্রহী।

আবাহনী এই ঝামেলা কাটিয়ে ওঠার পর পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও একই পথে হাঁটছে। তারা ১৪টি বিষয়ের মধ্যে ইতোমধ্যে ৪টি নিষ্পত্তি করে তাদের নিবন্ধন নিষেধাজ্ঞা সমাধানের জন্য গতকাল সাত কর্মদিবস সময় চেয়েছে।

/টিএ/এনআই/
সম্পর্কিত
বাংলাদেশের আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করলো ফিফা 
ফিফা সভাপতির সমালোচনায় চাকরি হারালেন সিইও
আসিয়ান কাপ নিয়ে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ 
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
সর্বাধিক পঠিত
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা