দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৬, ১৫:০০আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৫:০০

গুলশান-২ আবাসিক এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য গ্রহণ হয়নি।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, ‘এদিন কোনও সাক্ষী সাক্ষ্য দিতে আদালতে আসেননি। এজন্য দুদকের পক্ষ থেকে সাক্ষ্য পেছাতে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।’

এর আগে গত ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম. আজিজুল হক, রাজউকের সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, মীর মোহাম্মদ হাসান ও মীর মো. নুরুল আফছারসহ আরও কয়েকজন।

দুদক ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রথমে ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। পরে তদন্ত শেষে আব্দুস সালাম মুর্শেদীকে অন্তর্ভুক্ত করে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ও সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। অসৎ উদ্দেশ্যে গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭নং, হোল্ডিং নং-২৯, রোড নং-১০৪ প্লটটি পরিত্যক্ত ২৭ কাঠা সম্পত্তির তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও অবমুক্তকরণ ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র তৈরি করেন।

যা পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন করার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করে।

উল্লেখ্য ২০২৪ সালের  ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

/এআই/এনআই/
সম্পর্কিত
দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিকের জামিন নামঞ্জুর 
১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
সর্বশেষ খবর
একনেকে ১০ প্রকল্প অনুমোদন, কী কী আছে  
একনেকে ১০ প্রকল্প অনুমোদন, কী কী আছে  
হ্রদের দেশে ‘হিটেড রাইভ্যালরি’র কটেজের খোঁজে
হ্রদের দেশে ‘হিটেড রাইভ্যালরি’র কটেজের খোঁজে
নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়
নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক