কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ আগস্ট ২০২৬, ২১:২৬ আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ২১:২৬

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। অন্যদিকে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে কোস্ট গার্ডের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ নৌবাহিনীতে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট গার্ড সদর দফতরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

/এসও/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে হকির জাদুঘর দেখে মুগ্ধ, বাংলাদেশে ফিরে আক্ষেপ!
চীনে হকির জাদুঘর দেখে মুগ্ধ, বাংলাদেশে ফিরে আক্ষেপ!
তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা
তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা
ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে জরুরি অবতরণ বিমানের
ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে জরুরি অবতরণ বিমানের
আ.লীগ নিয়ন্ত্রিত ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আ.লীগ নিয়ন্ত্রিত ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার