হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক 
২০ আগস্ট ২০২৬, ০৯:৫৩আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৯:৫৩

কেনিয়ার মধ্যাঞ্চলে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও পাঁচ মার্কিন নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। বুধবারের (১৯ আগস্ট) এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা কেউই বেঁচে নেই বলে  ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন কর্মকর্তারা। 

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, বুধবার সকালে রাজধানী নাইরোবির উত্তরে সামবুরু কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটি লইসাবা বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে উড্ডয়ন করেছিল।

বুধবার বিকেলে কেনিয়া রেড ক্রস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুর্ঘটনাস্থলের আগুনে জ্বলতে থাকা ছবি প্রকাশ করে। সংস্থাটি জানায়, দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে।

এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (এএআইডি) পরিচালক ফ্রেডরিক কাবুঙ্গে এএফপিকে বলেন, হেলিকপ্টারটিতে একজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলেও নিশ্চিত করেন তিনি।

ইকুয়েডরের পরিবহনমন্ত্রী রবার্তো লুক জানিয়েছেন, নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্টুগি ও তার স্ত্রীও রয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে লুক লেখেন, আজ মিশেল ও স্টেফানি আমাদের ছেড়ে খুব তাড়াতাড়ি চলে গেলেন। তাদের পরিবার, বিশেষ করে সন্তান ও বাবা-মায়ের কথা ভাবছি। ৪২ বছর বয়সী সেনসি-কন্টুগি একজন সাবেক ব্যবসায়ী ছিলেন, যিনি ২০২৪ সালে ইকুয়েডরের জাতীয় গোয়েন্দা সেন্টারের প্রধান হিসেবে নিযুক্ত হন। তিনি ইকুয়েডরের ডানপন্থী প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মাদক কারবারি চক্রের বিরুদ্ধে ওয়াশিংটনের লড়াইয়ে নোবোয়া তার দেশকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অংশীদার হিসেবে গড়ে তুলেছেন।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে এই দুর্ঘটনায় পাঁচজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন, তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করেননি। তবে স্প্যানিশ ভাষার সম্প্রচারমাধ্যম টেলিমুন্ডো জানিয়েছে, তাদের ফ্লোরিডার একজন শীর্ষ ব্যবস্থাপক হোসে আলবার্তো সুয়ারেজও নিহতদের মধ্যে ছিলেন। টেলিমুন্ডোর মূল প্রতিষ্ঠান এনবিসি-ইউনিভার্সালের নিউজগ্রুপের চেয়ারম্যান সিজার কন্দে এবং আরও দুই নির্বাহী এক বিবৃতিতে বলেন, কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় হোসে নিহত হওয়ার মর্মান্তিক খবর জেনে আমরা শোকাহত। হোসে ছিলেন একজন অসাধারণ সহকর্মী, যিনি তার দল, সমাজ এবং আমাদের গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে গভীরভাবে ভাবতেন।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কেসিএএ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। উল্লেখ্য এর আগে মার্চে কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক সংসদ সদস্যসহ ছয়জন নিহত হন।

/এএস/ 
সম্পর্কিত
কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেফতার
সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি-মেগান
বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 
সর্বশেষ খবর
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন
রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন
এক মেডিক্যাল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ১৫
এক মেডিক্যাল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ১৫
কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেফতার
কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন