বিমানঘাঁটিতে হামলার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন মোসাদপ্রধানের 

আন্তর্জাতিক ডেস্ক 
২০ আগস্ট ২০২৬, ১০:৪১ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:৫০

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। রয়টার্সের প্রতিবেদনে তিনটি সূত্রের বরাতে বলা হয়েছে, গত ১৪ আগস্ট এ ফোনালাপ হয়। এর কয়েক দিন পরই সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল।

মোসাদ প্রধান রোমান গফম্যান এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানের মধ্যকার এই ফোনালাপটি প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন দামেস্ক প্রশাসনের সঙ্গে ইসরায়েলের এ যাবতকালের অন্যতম উচ্চপর্যায়ের যোগাযোগ বলে গণ্য করা হচ্ছে।

রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, ফোনালাপে সিরিয়ায় তুরস্কের সামরিক ভূমিকা প্রাধান্য পায়। সিরিয়ায় আঙ্কারার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি, অস্ত্র বিক্রি এবং সিরীয় সেনাবাহিনীকে ড্রোন সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গফম্যান।

মঙ্গলবার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ঘাঁটিটিতে তুরস্কের সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার দ্বারপ্রান্তে ছিল দামেস্ক। ইসরায়েল বারবার সতর্ক করে বলেছিল, এমন পদক্ষেপ তাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।

তবে ইসরায়েলের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে সিরিয়া।

এদিকে এই বিষযটি নিয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়- যা মোসাদের বিষয়গুলো তদারকি করে এবং সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্রের কেউ প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
‘শেষ’ লেখা সেই কাগজই খুলে দিলো ৮০ বছরের রহস্য, মিললো ‘সোমারটন ম্যান’-এর পরিচয়
তিন বছরে ইসরায়েলি হামলায় ৮০০ ফিলিস্তিনি শিক্ষক নিহত
সর্বশেষ খবর
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার