অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৬, ২০:৫৪আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২১:০৪

এশিয়ান গেমসকে ঘিরে ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছিল অচলাবস্থা। অবশেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপে সেই সংকটের অবসান হয়েছে। নতুন ঘোষিত অ্যাডহক কমিটির কর্মকর্তাদের এশিয়ান গেমসে যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটিও কেটে গেছে।

বৃহস্পতিবার সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে অনুষ্ঠিত সভায় আগের কমিটির কর্মকর্তাদের পরিবর্তে নতুন কমিটির ২৩ জনকে এশিয়ান গেমসে পাঠানোর বিষয়ে আশ্বাস পেয়েছেন সংশ্লিষ্টরা। ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন বলেন, ‘যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়, বিওএ সভাপতি ও সেনাপ্রধান মহোদয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরীর সহযোগিতায় অবশেষে এই সংকটের সমাধান হয়েছে। আগের কমিটির কর্মকর্তাদের পরিবর্তে আমাদের নামে অ্যাক্রিডিটেশন হবে, এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান মহোদয়।’

তিনি আরও বলেন, ‘সেনাপ্রধান মহোদয় জানিয়েছেন, অলিম্পিক কমিটি অব এশিয়ার (ওসিএ) এক কর্মকর্তার সঙ্গে তিনি নিজে কথা বলেছেন। ওই কর্মকর্তাই বিষয়টি সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন। তাই ১১টি ফেডারেশনের ২৩ জনের নাম পরিবর্তন করা হচ্ছে।’

এদিকে, সমাধানের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। তিনি বলেন, ‘অবশেষে আমাদের সমস্যার সমাধান হয়েছে। এ নিয়ে আর জটিলতা নেই। সভাপতি মহোদয় নিজেই কথা বলে সমাধান করেছেন। কর্মকর্তাদের পাশাপাশি খেলোয়াড়ও নতুন করে অন্তর্ভুক্ত করা যাবে।’

বিওএ মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেছেন, ‘সভাপতি মহোদয়ের উদ্যোগে সমস্যা সমাধানের পথে। তিনি ওসিএ সম্পাদক পর্যায়ের এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাই আমরা নতুন করে রিপ্লেসমেন্টের জন্য নাম পাঠাচ্ছি। আমরাও প্রত্যাশায় থাকলাম।’

সভায় বিওএ কর্মকর্তাদের পাশাপাশি ১১টি ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাকসুর অর্থ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে: রাবি ছাত্রদল
রাকসুর অর্থ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে: রাবি ছাত্রদল
সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ