‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির

বিনোদন রিপোর্ট
২২ আগস্ট ২০২৬, ১৯:৫৫আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৯:৫৫

কিছুদিন যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এর মধ্যে তাকে ‘হলিউড ওয়াক অব ফেম’এ দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতজুড়ে গড়ে উঠেছে এই বিখ্যাত স্থান। বিশ্বের খ্যাতনামা তারকাদের সম্মানে সেখানে বসানো হয়েছে বিশেষ তারকা-চিহ্ন, যেখানে খোদাই করা রয়েছে তাদের নাম।

 ‘ওয়াক অব ফেম’-এ গিয়ে নিজের প্রিয় তারকার স্মৃতিতে আবেগাপ্লুত হলেন অভিনেত্রী।

সেখানে অনেক তারকার নাম চোখে পড়লেও তার অপেক্ষা ছিল বিশেষ একজনের জন্য। তিনি পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন।

প্রিয় এই শিল্পীর নাম খুঁজতেই যেন পুরো জায়গাটি ঘুরে দেখছিলেন অভিনেত্রী।

শনিবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেন সাফা। ছবিতে হলুদ পোশাকে ‘ওয়াক অব ফেম’-এ মাইকেল জ্যাকসনের তারকার পাশে বসে থাকতে দেখা যায় তাকে। মুখে ছিল উচ্ছ্বাস আর চোখে-মুখে ধরা পড়েছে বিশেষ মুহূর্তের আনন্দ।

সেই অনুভূতি প্রকাশ করে সাফা লেখেন, ‘মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।’

/এনআই/
সম্পর্কিত
পরিবার ও জীবন-সংগ্রামের গল্পে বিটিভিতে ২ ধারাবাহিক নাটক
পরিবার ও জীবন-সংগ্রামের গল্পে বিটিভিতে ২ ধারাবাহিক নাটক
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
বিনোদন বিভাগের সর্বশেষ
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি
‘ব্রহ্মাস্ত্র ২’-এ ফিরছেন আলিয়া, কমছে চরিত্রের ব্যাপ্তি
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?