পরিবার ও জীবন-সংগ্রামের গল্পে বিটিভিতে ২ ধারাবাহিক নাটক

বিনোদন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৬, ১৮:১১আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৮:১১

পরিবার, সম্পর্ক, দ্বন্দ্ব ও জীবন-সংগ্রামের গল্পে বিটিভিতে আসছে দুটি ধারাবাহিক নাটক। রবিবার (৯ আগস্ট) থেকে প্রচার শুরু হবে ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’-এই দুটি ধারাবাহিক নাটক।

সপ্তাহের প্রতি রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত ৯টায় ‘বিরোধ’এবং রাত সাড়ে ৯টায় দেখা যাবে ‘তবুও জীবন’।

সাজ্জাদ হোসেন দোদুলের রচনায় এবং মামুন মাহমুদের প্রযোজনায় নির্মিত ‘বিরোধ’-এ অভিনয় করেছেন ফারজানা ছবি, তন্ময় সোহেল, কায়েস আরজু, সমাপ্তি মাশুক, নাদিয়া মিম, ইমু শিকদার, সুব্রত চক্রবর্তী, শিবা শানু, মিলি বাসার, আরজুমান আরা বকুল, আজম খান, জুলফিকার চঞ্চল, তুষার মাহমুদ, ইসরাত জাহান, তারিক আজিজ নিশোকসহ আরও অনেকে।

‘বিরোধ’ একটি একান্নবর্তী পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিশোধ, সম্পর্কের ভাঙন এবং মানবিক মূল্যবোধের গল্প।

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনায় এবং মো. নাসির উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘তবুও জীবন’ নাটকে অভিনয় করেছেন দীপা খন্দকার, সাব্বির আহমেদ, নুসরাত জান্নাত রুহি, কাজল মজুমদার, কবির টুটুল, সুমনা সোমা, প্রমা আজিজ, গোলাম রাব্বানী, রাশেদা চৌধুরী, সুজন হাবিব, সফিক খান দিলু এবং দিলরুবা দোয়েল।

এ নাটকটি তিনটি ভিন্ন পরিবারের জীবন, সংগ্রাম ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

এতে শহরের একটি একক পরিবারের কর্মজীবী মা-বাবার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, একটি যৌথ পরিবারের পারস্পরিক সম্পর্ক ও একসঙ্গে টিকে থাকার সংগ্রাম এবং উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির লড়াই তুলে ধরা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
বিনোদন বিভাগের সর্বশেষ
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
‘ওহ মাই ডগের’ প্রিমিয়ারে এসে কুকুরের হামলার শিকার রাভিনা
‘ওহ মাই ডগের’ প্রিমিয়ারে এসে কুকুরের হামলার শিকার রাভিনা
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে