বাংলাদেশের বিপক্ষে আরও খেলতে চান ক্যারি

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ১৩:২৩ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৪:১২

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ।  সিরিজটি ১-১ এ ড্র হয়েছে।  ডারউইনে ঐতিহাসিক এক জয়ের পর ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে মাত্র ২ দিনেই বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় অজিরা।

সিরিজ শেষে অস্ট্রেলিয়ান কিপার অ্যালেক্স ক্যারি বাংলাদেশের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার ইচ্ছে পোষণ করেছেন।

ক্যারি বলেন, পুরো সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল বাংলাদেশ, ‘দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ছিল। সবার মধ্যে ইতিবাচক স্পিরিট ছিল। ওয়ানডে ও টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ভালো একটা লড়াই হয়েছে । আশা করছি সামনে বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট ম্যাচ খেলা হবে। আমরা তাদের বিরুদ্ধে আরও বেশি সিরিজ খেলতে পছন্দ করবো। এছাড়া ম্যাচ শেষে তাদের সঙ্গে আলাপ করতে পেরেও বেশ ভালো লেগেছে।’

ম্যাকাই টেস্টে সুযোগ পেয়ে রেকর্ড গড়া এক পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছেন তিনি।

এই বাঁহাতি পেসারের প্রশংসায় পঞ্চমুখ ক্যারি। তিনি জানান, ওয়ানডে সিরিজে তাকে আমরা দেখেছিলাম। শরিফুল ঢাকায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেট নিয়েছিল। এখানে এসেও একই কাজটা করেছে। সে দারুণ বোলিং করেছে। বাংলাদেশের সব পেসারই এই সিরিজে অনেক ভালো বল করেছে। শরিফুল নিজের বোলিংয়ের পুরস্কারটা পেয়েছে প্রথম দিনেই।

ডারউইন টেস্টে ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্যারি।

তিনি বলেন, ‘আমরা প্রথম টেস্টে সব দিকেই আউটপ্লেড হয়েছিলাম। এখানে বাউন্স ব্যাক করেছি এবং কাজটা ভালোভাবে শেষ করেছি। ২০০ এর বেশি রান করেছি, আরও বেশি করতে পারতাম। আমরা এগুলো বুঝতে পারছি। বোলিং অনেক ভালো হয়েছে। পরের টেস্টের আগে এক মাসের মত সময় আছে। সবাই উন্নতি করতে চায়। দল নিয়ে পরিবর্তনের ব্যাপারে নির্বাচকরা ভাবছেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না।’

ক্যারি বলেন, ‘অস্ট্রেলিয়ান গ্রুপ হিসেবে প্রথম টেস্ট ম্যাচের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি তা নিয়ে গর্বিত। প্রথম টেস্টে বাংলাদেশ অনেক ভালো একটি টেস্ট ম্যাচ খেলেছিল। ডারউইন দারুণ স্টেডিয়াম ছিল। এখানের পিচও বেশ ভালো ছিল। আশা করি সামনে এখানে আরও সাদা বলের ম্যাচ হবে।’

/টিএ/এনআই/
সম্পর্কিত
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
ভারত পাবে কোটি কোটি ডলার, ওয়েস্ট ইন্ডিজের আয় শূন্য!
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা