বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ আগস্ট ২০২৬, ১৭:০০ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৭:০০

আগামী বুধবার (২৬ আগস্ট) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। এদিন স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দিনটি ছুটির তালিকায় রেখেছে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ক্যালেন্ডারে। 

ঈদে মিলাদুন্নবী কী 

ঈদে মিলাদুন্নবী হলো ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মস্মরণে পালিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস। মুসলিম বিশ্বের অনেক দেশে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে দিনটি বিশেষ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। তবে মহানবী (সা.)-এর জন্মতারিখ নিয়ে ইসলামি ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে।  

জন্ম ও ওফাত  

প্রচলিত সুন্নি মত অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এবং তার ওফাতও ১২ রবিউল আউয়াল বলে ব্যাপকভাবে প্রচলিত। তবে শিয়া মুসলমানদের একটি বড় অংশ ১৭ রবিউল আউয়াল মহানবী (সা.)-এর জন্মদিন হিসেবে পালন করে। 

মিলাদ পালনের প্রচলন 

মহানবী (সা.)-এর ইন্তেকালের কয়েক শতাব্দী পর তার জন্মস্মরণে মাওলিদ পালনের প্রচলন শুরু হয়। ঐতিহাসিক সূত্রে ফাতিমীয় শাসনামলের মিসরে এর প্রাথমিক আনুষ্ঠানিক উদযাপনের তথ্য পাওয়া যায়। পরে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ আয়োজন ছড়িয়ে পড়ে। এ উপলক্ষে মহানবী (সা.)-এর জীবনী ও আদর্শ আলোচনা, দরুদ পাঠ, ধর্মীয় মাহফিল এবং তার শিক্ষা প্রচারের বিভিন্ন আয়োজন করা হয়। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু, কোথায় কত দিন বন্ধ
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
সরিয়ে দেওয়া হলো সরকারি তিন ব্যাংকের এমডিকে
সরিয়ে দেওয়া হলো সরকারি তিন ব্যাংকের এমডিকে
‘হেলিকপ্টার মম’ হয়ে সন্তানের ক্ষতি করছেন না তো?
‘হেলিকপ্টার মম’ হয়ে সন্তানের ক্ষতি করছেন না তো?
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ