বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন

বরগুনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ১৫:১১ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৫:১১

বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া একটি ট্রাকে আগুন দেওয়া, বাসে অগ্নিসংযোগের চেষ্টা এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে জেলার সদরসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় বরগুনা সদর, বেতাগী, পাথরঘাটা ও বামনা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে তালা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। রাত ১টার দিকে বেতাগী উপজেলা পরিষদ ভবনেও তালা দেওয়া হয়। একই সময়ে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ছাড়া বেতাগী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

বেতাগী উপজেলার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেও তালা দেওয়া হয়। হোসনাবাদ ও মোকামিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়েও তালা ঝুলিয়ে দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের পোস্টার লাগানো হয়।

এদিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের চান্দখালী বাইপাস এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এ ছাড়া পাথরঘাটা সরকারি কলেজ এবং বামনা উপজেলার রামনা শের-ই-বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও তালা দেওয়ার ঘটনা ঘটে।

বরগুনা জেলা পুলিশের এএসপি (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান বলেন, পুলিশ ঘটনাস্থল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে। বর্তমানে সব প্রতিষ্ঠানের তালা খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
বাসের পর এবার চাঁদের গাড়িতে আগুন, আতঙ্ক খাগড়াছড়িতে
সর্বশেষ খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বোমায় একজন আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বোমায় একজন আহত
বল টেম্পারিং বিতর্কে খাজার দাবি উড়িয়ে দিলেন স্টার্ক
বল টেম্পারিং বিতর্কে খাজার দাবি উড়িয়ে দিলেন স্টার্ক
ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক
ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক
খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা