ইরানে আপাতত নতুন হামলা নয়, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ আগস্ট ২০২৬, ১০:০৫আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:০৫

ইরানের ওপর বর্তমানে নতুন কোনও আক্রমণাত্মক সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। এর বদলে ট্রাম্প প্রশাসন এখন অর্থনৈতিক চাপ বাড়াতে এবং কৌশলগত হরমুজ প্রণালিকে নিরাপদ করার ওপর নজর দিচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুটি সূত্র।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বনেতাদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা জানান। তবে ইরান যদি নতুন করে কোনও শত্রুভাবাপন্ন আচরণ বা হামলা শুরু করে, তবে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিষয়টি তিনি একেবারে উড়িয়ে দেননি।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় এবং হরমুজ প্রণালিকে মাইনমুক্ত করার দাবির মধ্য দিয়েই মার্কিন প্রশাসন এই কৌশলগত পরিবর্তন আনছে। পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন আপাতত অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। ইতোমধ্যেই মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বক্তৃতায় ইরানের বিরুদ্ধে নতুন করে ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।

সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই নতুন কৌশল অন্তত আগামী নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত বজায় থাকবে। এর পরেই কেবল বড় ধরনের সামরিক অভিযানের বিষয়টি ফের বিবেচনা করা হতে পারে।

এদিকে, অ্যাক্সিওস ও চ্যানেল ১২-এর সাংবাদিক বারাক রবিড জানিয়েছেন, ওমান ও ইরানের মধ্যবর্তী প্রধান নৌপথ হরমুজ প্রণালির ট্রাফিক সেপারেশন স্কিম থেকে মার্কিন নৌবাহিনী মাইন সরিয়ে নিয়েছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন, তা সরাসরি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা।

বিলুপ্ত হওয়া মার্কিন-ইরান সমঝোতা স্মারকের আওতায় যুদ্ধকালীন সময়ে মোতায়েন করা শত শত মাইন সরাতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল তেহরান। মার্কিন কর্মকর্তারা জানান, গত কয়েক মাসে মার্কিন নৌবাহিনীর আন্ডারওয়াটার ড্রোন বা পানির নিচের ড্রোন দিয়ে এলাকাটি পরীক্ষা করে শতাধিক সন্দেহভাজন মাইন চিহ্নিত করা হয়। পরবর্তীতে বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে সেগুলো অপসারণ বা নিষ্ক্রিয় করা হয়।

মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অভিযানের ফলে মার্কিন বিমান বাহিনীর সুরক্ষায় হরমুজ প্রণালি দিয়ে দুই মুখেই জাহাজ চলাচল নিরাপদ হয়েছে, যা জ্বালানি তেলের ট্যাংকার চলাচল উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। তাদের মতে, মাইন অপসারণের ফলে বিশ্ব জ্বালানি বাজারে এবং ওয়াশিংটনের সাথে ভবিষ্যতে যেকোনও আলোচনায় তেহরানের দরকষাকষির প্রভাব অনেকটাই কমে যাবে। একই সাথে এই প্রণালির নৌ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কয়েক মাস ধরে চলা সম্ভাব্য খসড়া চুক্তির গুরুত্বও এতে হ্রাস পাবে।

অবশ্য বিভিন্ন তথ্য ও প্রাক্কলন অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় মাত্র ১০ থেকে ১৫ শতাংশ জাহাজ চলাচল করছে। এছাড়া, হরমুজ প্রণালিতে আদৌ মাইন পুঁতে রাখা হয়েছিল কি না- তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বেশ কিছু পরস্পরবিরোধী মন্তব্য করেছেন।

/এএস/ 
সম্পর্কিত
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
সর্বশেষ খবর
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
মহানবীর নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব: রিজভী 
মহানবীর নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব: রিজভী 
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের পরও আলোচনায় রোনালদোর অনুপস্থিতি! 
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের পরও আলোচনায় রোনালদোর অনুপস্থিতি! 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’