ক্রিকেটে চতুর্থ ফরম্যাট, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩

একই দলে খেলবে ছেলে ও মেয়ে। দুপক্ষের জন্য থাকবে আলাদা ইনিংস, কিন্তু জয়-পরাজয় নির্ধারিত হবে সম্মিলিত স্কোরে। ক্রিকেটে এমন অভিনব নিয়ম নিয়ে আসছে নতুন ফরম্যাটের প্রতিযোগিতা ‘টেস্ট টোয়েন্টি’। আগামী ১৪ থেকে ২৯ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অভিষেক হতে যাওয়া এই টুর্নামেন্টকে ক্রিকেটের চতুর্থ ফরম্যাট হিসেবে তুলে ধরছেন আয়োজকেরা। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়ম মিলিয়ে তৈরি এই ফরম্যাটে অংশ নেবে চারটি মহাদেশীয় দল।

টুর্নামেন্টে খেলবে ১৩ থেকে ২১ বছর বয়সী ১৬০ জন তরুণ ক্রিকেটার। চারটি দলে থাকবে ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে। অর্থাৎ, প্রতিটি দলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা স্কোয়াড থাকলেও মাঠের লড়াইয়ে সবার পারফরম্যান্স যোগ হবে একই দলের হিসাবে।

যেভাবে কাজ করবে নতুন ফরম্যাট

নতুন এই নিয়মে ছেলেরা খেলবে ছেলেদের বিপক্ষে, মেয়েরা খেলবে মেয়েদের বিপক্ষে। তবে দুইপক্ষের করা রান যোগ করে নির্ধারিত হবে দলের মোট সংগ্রহ।

ধরা যাক, ‘এ’-দলের মেয়েরা করেছে ১৫০ রান, আর ‘বি’-দলের মেয়েদের সংগ্রহ ১৩০। মেয়েদের ইনিংস শেষে ২০ রানে এগিয়ে থাকবে ‘এ’ দল।

কিন্তু ছেলেদের ইনিংসে যদি ‘বি’-দল করে ১৯০ রান এবং ‘এ’-দল থামে ১৬০ রানে, তাহলে দুইপক্ষের সম্মিলিত স্কোরে জয়ী হবে ‘বি’ দল। কারণ দুই দলের মোট রান যোগ করার পর ‘বি’-দলের সংগ্রহই হবে বেশি।

সহজ কথায়, জিততে হলে ছেলে ও মেয়ে দুই দলের ক্রিকেটারদেরই ভালো খেলতে হবে। একপক্ষের বড় সংগ্রহ অন্যপক্ষের দুর্বল পারফরম্যান্সের ঘাটতি পুষিয়ে দিতে পারে, আবার উল্টোটাও ঘটতে পারে।

প্রতিটি ম্যাচ হবে ৮০ ওভারের। দিনের আলোয় লাল বলে ও ঐতিহ্যবাহী সাদা পোশাকে খেলা হবে ৪০ ওভার। বাকি ৪০ ওভার অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়, সাদা বলে এবং রঙিন জার্সি পরে। অর্থাৎ, একই ম্যাচে থাকবে ক্রিকেটের দুই ভিন্ন ফরম্যাট।

টসের মাধ্যমে নির্ধারিত হবে ছেলে না মেয়েরা কারা আগে ব্যাট করবে।

ক্রিকেটের কিংবদন্তিরাও যুক্ত

নতুন এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড রয়েছেন এর উপদেষ্টা পর্ষদে।

এছাড়া ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির শৈশবের কোচ হিসেবে পরিচিত রাজকুমার শর্মা দায়িত্ব পালন করবেন গ্লোবাল সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে।

প্রথম আসরের ম্যাচগুলো হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। টুর্নামেন্টের ফাইনাল নির্ধারিত হয়েছে ২৯ নভেম্বর। সব ম্যাচ সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারের কথা রয়েছে।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিবাহবিচ্ছেদের পর মদ্যপানে আসক্তি, ২৬ দিন পুনর্বাসন কেন্দ্রে ছিলেন চাহাল
নাহিদাকে অভিনন্দন জানালেন নিগার 
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
রাত জেগে চোখে ক্লান্তির ছাপ? কতটা কার্যকর আই প্যাচ
রাত জেগে চোখে ক্লান্তির ছাপ? কতটা কার্যকর আই প্যাচ
পদত্যাগের ‘চূড়ান্ত ঘোষণা’ দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক
পদত্যাগের ‘চূড়ান্ত ঘোষণা’ দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক
বোমা হামলার হুমকিতে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করলো ইসরায়েলি ফ্লাইট
বোমা হামলার হুমকিতে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করলো ইসরায়েলি ফ্লাইট
খাঁটি ছানার পেড়া সন্দেশের বিশ্বজয়ের গল্প
খাঁটি ছানার পেড়া সন্দেশের বিশ্বজয়ের গল্প
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের