‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের লাভ কী, জানতে চাইলেন রুমিন ফারহানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ১৫:৫৮আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৬:৪০

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যুক্ত হলে দেশের কী সুবিধা হবে তা জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশকে এই প্যাক্টে অন্তর্ভুক্ত করার আগ্রহ সংশ্লিষ্ট দেশগুলো প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি মূল প্রশ্নের সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা এ বিষয়ে জানতে চান।

রুমিন ফারহানা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে তো আর চাইলেই পাওয়া যায় না। সুতরাং, আমার প্রশ্নটি জলবায়ুর ওপর না হলেও তার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।’

স্পিকারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি জানতে চান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের সুবিধা কী হবে, কিংবা বাংলাদেশ এই প্যাক্ট থেকে কী পেতে পারে?

স্পিকার বলেন, প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে পুরোপুরি সংশ্লিষ্ট নয়। তবে পররাষ্ট্রমন্ত্রী চাইলে এর উত্তর দিতে পারেন, অথবা এ বিষয়ে নোটিশ দেওয়ার কথা বলতে পারেন।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, রুমিন ফারহানা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি বলেন, ‘এই প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। আমরা এই প্যাক্টকে ইতিবাচক হিসেবে দেখছি।’

তিনি বলেন, ‘এতে বাংলাদেশের যোগদান বা যোগদানের বিষয়টি এখন পর্যন্ত আসেনি। কারণ, এটি নির্ভর করছে প্যাক্টের সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই সেটি ইতিবাচকভাবেই বিবেচনা করবো। কিন্তু তার আগে এর ভালো-মন্দ নিয়ে আলোচনা করার সময় সম্ভবত এখনও আসেনি।’

খলিলুর রহমান বলেন, ‘সরকার বিষয়টির সব দিক বিবেচনায় রাখবে।’ প্যাক্টটি বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং, এটি নিয়ে অন্য কারও উদ্বেগের কোনও অবকাশ নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে স্পিকার গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এভাবে চলতে থাকলে সংসদ মারাত্মক হুমকির মুখে পড়বে: স্পিকার
মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী  
স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন, নাকি ব্যর্থ: জানতে চান হাসনাত
সর্বশেষ খবর
জো বাইডেনের স্মৃতিকথাসহ আসছে যে ৫ বই
জো বাইডেনের স্মৃতিকথাসহ আসছে যে ৫ বই
হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
হিমালয়ের কৈলাস মানস সরোবর যাত্রা কেন এত গুরুত্বপূর্ণ?
শাড়িতে মালাইকার নতুন অবতার, নজর কাড়লো স্টেটমেন্ট জ্যাকেট
শাড়িতে মালাইকার নতুন অবতার, নজর কাড়লো স্টেটমেন্ট জ্যাকেট
‎‎নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান
‎‎নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় দিতে হবে: নজরুল ইসলাম খান
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?