আউটসোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। ২০টি ক্যাটাগরিতে মোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ল্যান্ড সার্ভেয়ার পদে দুজন, ড্রাইভার (হেভি) পদে পাঁচজন, বোট চালক পদে একজন, ক্রেন অপারেটর পদে একজন, কম্পিউটার অপারেটর পদে একজন, ইলেকট্রিশিয়ান পদে দুজন এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে দুজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের মাসিক বেতন ১৮ হাজার ৫১৪ টাকা।
এ ছাড়া প্লাম্বার পদে একজন ও ড্রাইভার (লাইট) পদে ১২ জন নিয়োগ পাবেন। এ দুই পদের মাসিক বেতন ১৭ হাজার ৯৯২ টাকা।
মুরিং গ্যাং পদে ১০ জন এবং গ্রিজার পদে একজন নেওয়া হবে। এসব পদের বেতন ১৭ হাজার ৬৩০ টাকা।
সুকানি, বোট অ্যাসিস্ট্যান্ট, গার্ডেনার ও বাবুর্চি পদে যথাক্রমে একজন, একজন, দুজন ও তিনজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের মাসিক বেতন ১৭ হাজার ১০৮ টাকা।
অন্যদিকে মেসেঞ্জার, আয়া, লিফটম্যান, সহকারী বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মী পদে যথাক্রমে একজন, দুজন, একজন, একজন ও দুজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের মাসিক বেতন ১৬ হাজার ৬৭৩ টাকা।
বয়স ও চুক্তির মেয়াদ
আবেদনকারীদের বয়স ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। নিয়োগের ক্ষেত্রে চুক্তির মেয়াদ হবে দুই বছর।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী’ বরাবর ডাকযোগে অথবা অন্য কোনও উপায়ে পৌঁছাতে হবে।
নির্ধারিত আবেদন ফরম পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট https://ppa.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
আবেদন ফি
১ থেকে ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। ১০ থেকে ২০ নম্বর পদের জন্য ফি ৫০ টাকা।
আবেদনের শেষ সময়
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।