তরুণদের মাদকমুক্ত রাখতে সৃজনশীল উদ্যোগের আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ আগস্ট ২০২৬, ১৭:২৭আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৭:২৭

মাদকবিরোধী জাতীয় প্রচারে তরুণদের সৃজনশীল উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (৩০ আগস্ট) ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে তরুণদের প্রতি আহ্বান জানান।

মাদকবিরোধী এই লড়াইকে একটি মহৎ অভিযান হিসেবে অভিহিত করে মোদি বলেন, মাদকাসক্তি কেবল একজন ব্যক্তিকেই গ্রাস করে না, বরং এর পরিণতি পুরো পরিবার ও সমাজকে ভোগ করতে হয়। একই সঙ্গে যারা মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করছেন এবং আসক্তদের সাহায্যে এগিয়ে আসছেন, তাদের প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে মোদি বলেন, আপনারা কী মাদকমুক্ত ভারতের জন্য একটি শক্তিশালী স্লোগান তৈরি করতে পারেন? আমাদের তরুণ সঙ্গীতশিল্পীরা কী মাদকমুক্ত জীবনের বার্তা দিয়ে গান তৈরি করতে পারেন? শিক্ষার্থীরা এবং থিয়েটার দলগুলো কী মাদকের বিপদ তুলে ধরে এবং পুনর্বাসনের পথ দেখিয়ে হৃদয়স্পর্শী ছোট নাটক লিখতে পারে? আমাদের দেশে কনটেন্ট ক্রিয়েটরের অভাব নেই। আমি তাদের বিভিন্ন ভাষায় কনটেন্ট তৈরির অনুরোধ করছি যা সমাজকে এই প্রচেষ্টায় সাহায্য করবে।

তিনি আরও বলেন, আপনারা আপনাদের সৃজনশীলতাকে সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। প্রায়শই আনুষ্ঠানিক প্রচারণার চেয়ে সৃজনশীল প্রচেষ্টা বেশি প্রভাবশালী প্রমাণিত হয়। ভারতের তরুণদের মাদক থেকে দূরে ও মুক্ত রাখতে আসুন আমরা সবাই এই মহৎ মিশনে নিজেদের ভূমিকা পালন করি। 

সোশাল মিডিয়ায় কনটেন্ট শেয়ার করার সময় #NashaMuktYuva হ্যাশট্যাগ ব্যবহারেরও আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। জাতীয় মাদক চাহিদা হ্রাস সংক্রান্ত কর্মপরিকল্পনার অধীনে ২০২০ সালের ১৫ আগস্ট ফ্ল্যাগশিপ সরকারি উদ্যোগ হিসেবে ‘নেশা মুক্ত ভারত অভিযান’ চালু করা হয়েছিল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএস/ 
সম্পর্কিত
উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মোদি
কী, কেন, কীভাবেবিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
ফারইস্ট ইসলামী লাইফের ৫২৩ গ্রাহক পেলেন ৫ কোটি ৪২ লাখ টাকা 
ফারইস্ট ইসলামী লাইফের ৫২৩ গ্রাহক পেলেন ৫ কোটি ৪২ লাখ টাকা 
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল