ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যাওয়া ২২৭ ভারতীয় নাগরিকের মধ্যে নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৮ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৮

রুশ সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া ২২৭ জন ভারতীয় নাগরিকের মধ্যে অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারত সরকার। এ ছাড়া ইতোপূর্বে ১৩৯ জনকে রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার কিরগিজস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা রুশ পক্ষের সঙ্গে ক্রমাগত ও নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে জানানো হয়, মস্কোর কাছে বিভিন্ন পর্যায়ে একাধিকবার ভারতীয়দের রুশ সেনাবাহিনীতে নিয়োগের বিষয়টি উত্থাপন করা হয়েছে। পররাষ্ট্র সচিব মিশ্রি বলেন, মস্কোয় আমাদের দূতাবাস এই ভারতীয় নাগরিকদের মুক্তি ও দেশে ফেরানোর বিষয়টি নিয়মিত তদারকি করছে। বাকিদের যত দ্রুত সম্ভব অব্যাহতি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আমরা সক্রিয়ভাবে রুশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকের পর পররাষ্ট্র সচিব এই বক্তব্য দিলেন। পুতিনের সঙ্গে বৈঠকে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে ‘অনন্তকাল ধরে চলা যুদ্ধ থেকে যুদ্ধের সমাপ্তির দিকে’ এগোনোর ওপর জোর দেন মোদি।

এর আগে গত আগস্টে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রায় দুই ডজন ভারতীয় নাগরিক এখনও রুশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এবং তাদের মুক্তির প্রচেষ্টা অব্যাহত আছে। মস্কোর কাছে বিষয়টি ধারাবাহিকভাবে তুলে ধরার পর ১৩৯ জন ভারতীয়কে এখন পর্যন্ত মুক্তি দেওয়ার কথা তখন প্রথমবারের মতো জানিয়েছিল দিল্লি। একই সঙ্গে অসাধু ব্যক্তি বা সংস্থার ঝুঁকিপূর্ণ চাকরির প্রলোভনে পা না দিতে নাগরিকদের পুনরায় সতর্ক করেছে ভারত সরকার।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত, নিখোঁজ বা আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, রাশিয়াকে বারবার অনুরোধ করা হচ্ছে যাতে তারা রাঁধুনি ও সহকারী হিসেবে কাজ করা ভারতীয়দের অবিলম্বে মুক্তি দেয়। তিনি জানান, রুশ সামরিক বাহিনীতে যোগ দেওয়া এবং এখনও থেকে যাওয়া আনুমানিক দুই ডজন ভারতীয় নাগরিককে মুক্ত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক