হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৭ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৭

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট ও বিদেশে সামরিক সক্ষমতার ঘাটতি মিলে চরম প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইরান যুদ্ধের ছয় মাস পার হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের ওপর তার নিয়ন্ত্রণ সুসংহত করলেও দফতরটি এখন নজিরবিহীন নেতৃত্বশূন্যতা, অস্ত্রের ঘাটতি ও জবাবদিহিহীনতার মুখে পড়েছে।

পেন্টাগনে সাম্প্রতিক এই আঘাতটি আসে সেনাসচিব ড্যান ডেন ড্রিসকলের পদত্যাগের মাধ্যমে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের ঘনিষ্ঠ বন্ধু ড্রিসকল সেনাবাহিনীর আধুনিকীকরণ ও নেতৃত্ব নিয়ে হেগসেথের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেন। এর আগে সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেন হেগসেথ। ফলে চলমান যুদ্ধের মাঝেই সেনাবাহিনী এখন বেসামরিক ও সামরিক শীর্ষ নেতৃত্বহীন হয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের মতে, হেগসেথ জয়েন্ট চিফসের পুনর্গঠন করতে গিয়ে দুই ডজনেরও বেশি শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত বা পদত্যাগে বাধ্য করেছেন। এনবিসি নিউজ জানিয়েছে, হেগসেথ সম্প্রতি বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ, হিস্পানিক ও নারী কর্মকর্তার পদোন্নতি আটকে দিয়েছেন।

এই সামরিক সংকট যুক্তরাষ্ট্রের যুদ্ধের সক্ষমতাকেও হুমকির মুখে ফেলছে। ইউরোপ, প্রশান্ত মহাসাগরীয় ও লাতিন আমেরিকা অঞ্চলের কমান্ডাররা সতর্ক করেছেন যে, দীর্ঘমেয়াদি মোতায়েন অন্যান্য অঞ্চলের হুমকি মোকাবিলার সক্ষমতা হ্রাস করছে। মার্কিন নৌবাহিনীর মাত্র চারভাগের একভাগ ডেস্ট্রয়ার মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া এপি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুতের ৬৫ শতাংশই নিঃশেষ হয়ে গেছে, যা ন্যাটো ও সম্ভাব্য চীন যুদ্ধের জন্য বরাদ্দ অস্ত্রের ওপর চাপ সৃষ্টি করছে।

পেন্টাগন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, দফতর বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ ভবনে প্রতিদিন দেশকে রক্ষা করতে আসা প্রতিটি নিবেদিতপ্রাণ পেশাদার ও যোদ্ধার জন্য অপমানজনক।

অস্ত্রের ঘাটতির দাবিকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ‘সমৃদ্ধ ও প্রস্তুত অস্ত্রাগার’ রয়েছে।

যুদ্ধের সময় চার মাস ধরে পেন্টাগনে কোনও আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হয়নি, যা জনসমক্ষে জবাবদিহিতা বহুলাংশে কমিয়ে দিয়েছে। তবে এসব বিতর্ক ও কেলেঙ্কারির মধ্যেও প্রেসিডেন্ট ট্রাম্প হেগসেথের প্রতি পূর্ণ সমর্থন বজায় রেখেছেন এবং কংগ্রেসের কাছে রেকর্ডের ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট বরাদ্দের অনুরোধ করেছেন।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি?
৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন