প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ’র সদর দফতরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনের বেলায় চালানো এই হামলায় ১২ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সাড়ে চার বছরের যুদ্ধে এই প্রথম এসবিইউর ভবনে সরাসরি হামলা হলো। টানা কয়েক দিনের রুশ বিমান হামলার মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এই হামলাকে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের সরকারি ভবনগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে রাশিয়া। তবে দিনের বেলায় এত গুরুত্বপূর্ণ কোনও সরকারি স্থাপনায় সরাসরি হামলা এর আগে হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ড্রোনটি সরাসরি এসবিইউ প্রধান ওলেক্সান্দর পোকলাদের কার্যালয় লক্ষ্য করে ছোড়া হয়েছিল। পরে এসবিইউ জানায়, পোকলাদ নিরাপদ আছেন এবং হামলায় আহত হননি।

জেলেনস্কি বলেন, আমি পোকলাদকে নির্দেশ দিয়েছি, সবকিছু প্রস্তুত হলে রাশিয়ার বিরুদ্ধে উপযুক্ত ও দৃশ্যমান জবাব দিতে। সম্ভব হলে এই হামলার আদলেই জবাব দেওয়া হবে। আমাদের সামরিক বাহিনী এই জবাবে সহায়তা করবে।

গত আট দিন ধরে কিয়েভে হামলা চালিয়ে আসছে রাশিয়া। শহরের কেন্দ্রের বিভিন্ন ভবন, উপকণ্ঠের গুদাম ও কারখানায় হামলা হয়েছে। এসব হামলায় একটি কোকা-কোলা তৈরির কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত মাস থেকে কিয়েভ শহর ও আশপাশের এলাকায় প্রায় টানা হামলায় অন্তত ৫৩ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছেন।

এসব হামলায় রাশিয়া জেটচালিত ড্রোন ব্যবহার করছে। ঘণ্টায় সর্বোচ্চ ৫০০ কিলোমিটার গতিতে চলতে পারা এসব ড্রোন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে যেতে পারে। এগুলো এত দ্রুতগতির যে ভ্রাম্যমাণ সেনা ইউনিটের পক্ষে গুলি করে নামানো কঠিন। ফলে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান দিয়ে এগুলো ঠেকাতে হয়। কিন্তু এগুলোর ঘাটতি রয়েছে ইউক্রেনে।

এসবিইউ ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের এফবিআই বা যুক্তরাজ্যের এমআইফাইভের মতো এই সংস্থাটি ইউক্রেনের ভেতরে রাশিয়ার অপরাধের তদন্ত করে। কিয়েভের ঐতিহাসিক কেন্দ্রস্থলে অবস্থিত এসবিইউর ভবনটি ইউনেসকোর তালিকাভুক্ত সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের ঠিক বিপরীতে। কাছেই রয়েছে গোল্ডেন গেট ও জাতীয় অপেরা।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ