গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা নেই ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ২০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদের বিষয়ে ইসরায়েলি একাধিক মন্ত্রীর প্রস্তাব উত্থাপনের পর সেটিকে নাকচ করে দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

তিনি জোর দিয়ে বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার মতো কোনও পরিকল্পনা ইসরায়েলের নেই।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি-আমেরিকানদের সঙ্গে সাক্ষাৎ ও সফরকালে সাংবাদিকদের রাষ্ট্রদূত হাকাবি বলেন, আমি সুনির্দিষ্টভাবে আপনাদের বলতে পারি, গাজা থেকে ফিলিস্তিনিদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বাস্তুচ্যুত বা জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই।

উল্লেখ্য, গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের কয়েকজন মন্ত্রী সম্প্রতি ওই অঞ্চলের প্রায় ২০ লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার বা অপসারণের কৌশলগত বেশ কিছু ধারণা তুলে ধরেছিলেন। ইসরায়েলি মন্ত্রীদের এমন মন্তব্যের পর মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য এলো।

/এএস/
সম্পর্কিত
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
সর্বশেষ খবর
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক