রাজধানীতে অপহৃত শিশু উদ্ধার, নারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫

রাজধানীর কাফরুল থেকে ৭ বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। একইসঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার নারীর নাম যুথী আক্তার (২২)।

কাফরুল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে পূর্ব শেওড়াপাড়া এলাকায় খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি শিশুটি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্র ধরে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। এতে কালো পোশাক পরা এক নারীকে শিশুটির হাত ধরে জোর করে নিয়ে যেতে দেখা যায়। পরে শিশুটির মা কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং বিশ্বস্ত সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে যুথী আক্তারকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।

/এসএনকে/এম/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার: এইচআরএসএসের নিন্দা
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা