রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ৩ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ও শুক্রবার (৩ ও ৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ১৪টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, দুটি ট্রাক ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৫১২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫০টি বাস, ৪১টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫টি বাস, ২২টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ৩৫৮টি মোটরসাইকেলসহ মোট ৬৬৯টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫২টি বাস, ১৯টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ২৬১টি মোটরসাইকেলসহ মোট ৬২০টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯টি বাস, ছয়টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ২৭৩টি মামলা করা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে ৮৭৮টি গাড়ি ডাম্পিং ও ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।









