দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৮

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর)  দুপুরে এ দুর্ঘটনার পর বেশ কয়েকজন শিক্ষার্থীসহ অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৩ মিনিটে প্রথম ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি গাড়ি মোতায়েন করা হয়।

দিল্লি ইউনিভার্সিটির সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহু শিক্ষার্থী ভাড়া বাসা অথবা পেয়িং গেস্ট (পিজি) হিসেবে বসবাস করেন। স্থানীয় বিধায়ক জানান, ধসে পড়া ভবনটিতেও একটি পিজি হাউজ হিসেবে পরিচালিত হচ্ছিল।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আরকে পুরম এলাকার বিজেপি বিধায়ক অনিল কুমার শর্মা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা; এর চেয়ে হৃদয়বিদারক আর কিছু হতে পারে না। দেশের বিভিন্ন এলাকা থেকে যে সন্তানরা এখানে পড়াশোনা করতে এসে একটি পিজিতে থাকছিল, সেই ভবনটিই ধসে পড়েছে। এইমাত্র দুটি সন্তানকে উদ্ধার করা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল, এমসিডি ও পুলিশ বিভাগের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহায়তায় বিভিন্ন সংস্থার উদ্ধারকর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, ডিডিএমএ, এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, এমসিডি, ক্যাটস এবং সিভিল ডিফেন্সের দলগুলো যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছে। সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভবনটি খালি করা হয়েছে। আটকে পড়াদের নিরাপদে উদ্ধার করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দিতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে উদ্ধারকাজ জোরদার করতে এবং সহায়তার হাত বাড়িয়ে দিতে ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছেন এনএসইউআই ও আইসা-র মতো বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা।

/এএস/ 
সম্পর্কিত
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
সর্বশেষ খবর
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’