হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২১

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরানবিরোধী যুদ্ধে যোগ দিলে দক্ষিণ কোরিয়াকে শত্রু হিসেবে গণ্য করা হবে এবং পারস্য উপসাগরে দেশটির সামরিক ও অর্থনৈতিক সম্পদে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি গবেষক মোহাম্মদ মারান্দি। আল মায়াদিনের দ্য গ্র্যান্ড স্ট্যান্ডঅফ অনুষ্ঠানে তিনি এই সতর্কবার্তা দেন।

মারান্দি বলেন, দক্ষিণ কোরিয়া যদি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে অংশ নেয়, তবে ইরান তাদের শত্রু হিসেবে দেখবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান উপসাগরীয় অঞ্চলে দক্ষিণ কোরিয়ার যেকোনও সম্পদ ধ্বংস করার চেষ্টা করবে। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে থাকা দক্ষিণ কোরীয় সম্পদও এই হামলার লক্ষ্য হতে পারে। তার মতে, কোরীয়রা ইরানের কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ইরান তাদের মারাত্মক ক্ষতি করতে পারে।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে সেনা, পি-৮ পসাইডন টহল বিমান বা নৌবাহিনীর রসদবাহী জাহাজ পাঠানোর সম্ভাবনা পর্যালোচনা করছে সিউল। তবে শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, লড়াই বা অ-যুদ্ধকালীন ভূমিকা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেকোনও নতুনসেনা মোতায়েনের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের পর্যালোচনা, মন্ত্রিসভার প্রস্তাব ও জাতীয় সংসদের অনুমোদন লাগবে।

যুক্তরাষ্ট্রকে সহায়তায় দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত পদক্ষপকে অপ্রতুল আখ্যা দিয়ে মারান্দি বলেন, দক্ষিণ কোরিয়ার এক বা দুটি জাহাজ কী করবে? এটা বোকামি। তবে তিনি সতর্ক করে বলেন, ইরান কেবল দক্ষিণ কোরিয়ার সামরিক সম্পদকেই লক্ষ্যবস্তু করবে না, পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের অর্থনৈতিক সম্পদও সহজেই ধ্বংস করে দিতে পারে।

উল্লেখ্য, নিজের জ্বালানি চাহিদার জন্য দক্ষিণ কোরিয়া এই প্রণালির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল; গত বছর দেশটি ৬১ শতাংশ অপরিশোধিত তেল এই পথ দিয়েই আমদানি করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

/এএ/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই