নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’, ট্রাম্পের ছবি শেয়ার নিয়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্বাহী আদেশে স্বাক্ষরের কয়েক দিন পরই নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ‘নিউ মেক্সিকো’র নাম বদলে ‘নিউ আমেরিকা’ করার ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত মানচিত্র পোস্ট করেছেন তিনি।

ট্রাম্পের নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা ছবিটি পরবর্তীতে হোয়াইট হাউসের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়। মানচিত্রের ছবিটিতে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সীমানার মধ্যে ‘মেক্সিকো’ শব্দটি লাল কালি দিয়ে কেটে পাশেই ‘আমেরিকা’ লিখে দেওয়া হয়েছে। তবে এই ছবির সঙ্গে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি, কিংবা হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের কোনও উদ্যোগের কথাও জানানো হয়নি। মার্কিন সংবিধানে প্রেসিডেন্টের ভূখণ্ডের নাম পরিবর্তনের একক ক্ষমতা থাকলেও অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের ক্ষমতা একমাত্র রাজ্য কর্তৃপক্ষেরই রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় আসার প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ রাখেন ট্রাম্প। সম্প্রতি কানাডার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই লেক অন্টারিওর নামও পরিবর্তন করেন তিনি।

ট্রাম্পের এই মানচিত্র পোস্টের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ মেক্সিকোর ডেমোক্র্যাটিক গভর্নর মিশেল লুজান গ্রিশাম। তিনি ট্রাম্পের বিরুদ্ধে মূল আলোচনা থেকে মনোযোগ সরানোর চেষ্টার অভিযোগ তুলে এক্সে লিখেছেন, ইরানে তার ধ্বংসাত্মক যুদ্ধ থেকে আমেরিকানদের মনোযোগ সরাতে প্রেসিডেন্ট এই চেষ্টা করছেন। হোয়াইট হাউস যখন মানচিত্রে রঙ করে সময় নষ্ট করছে, তখন নুয়েভো মেক্সিকো কাজ নিয়ে ব্যস্ত।

তিনি জোর দিয়ে বলেন, নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের বিষয়টি কোনও বিতর্কের বিষয় হতে পারে না।

একইভাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে ডেমোক্র্যাটিক সিনেটর মার্টিন হাইনরিখ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনটি জিনিসকে আমি সবসময় তাদের প্রকৃত নামেই ডাকব- মেক্সিকো উপসাগর, লেক অন্টারিও এবং নিউ মেক্সিকো।

প্রসঙ্গত, ট্রাম্প এর আগে এক আদেশে স্বাক্ষরের পরপরই দেশের সীমানায় থাকা মহাসাগরের নাম পরিবর্তনেরও ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন, আমাদের একটি উপসাগর ও একটি হ্রদ রয়েছে। এখন আমাদের শুধু একটি মহাসাগর দরকার। তাই হয়তো আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম আমাদের পরিবর্তন করতে হবে, অথবা আমরা দুটিই বদলে ফেলব।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
ফ্রিজের ভেতরে কাটা মাথা ও আঙুল, গৃহবধূ হত্যায় প্রধান সন্দেহভাজন স্বামী
সর্বশেষ খবর
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি হবে না প্রশ্নে রুল
গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি হবে না প্রশ্নে রুল
বাফুফের দ্বৈত নীতি!
বাফুফের দ্বৈত নীতি!
নাব্য ঠিক রাখতে ১২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং চলছে: নৌ-মন্ত্রী
নাব্য ঠিক রাখতে ১২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং চলছে: নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা