দুই দশক পর ফের অভিষেক-রানি জুটি

বিনোদন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০

দীর্ঘ দুই দশক পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়। ২০০৭ সালে ‘লাগা চুনারি মে দাগ’ ছবিতে একসঙ্গে অভিনয়ের পর আর তাদের জুটি হিসেবে দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ নতুন করে দেখা যাবে এই জুটিকে।

বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল, সিনেমাটিতে সুহানা খানের মায়ের ভূমিকায় ক্যামিও চরিত্রে দেখা যাবে রানিকে। তবে এক সর্বভারতীয় বিনোদন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামিও নয়, অভিষেকের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকছেন রানি।

এদিকে সিনেমাটিতে অভিষেককে খল চরিত্রে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

‘কাভি আলবিদা না কহেনা’, ‘বাস এতনা সা খোয়াব হ্যায়’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত জুটি হয়ে উঠেছিলেন অভিষেক ও রানি। দীর্ঘ বিরতির পর ‘কিং’-এ নতুন মোড়কে ফিরছে তাদের সেই রসায়ন।

পুরোনো এই জুটির প্রত্যাবর্তন পর্দায় কতটা সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

/এনআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তনুশ্রীর বিরুদ্ধে  ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’